Punjab FC: গোকুলামের এই ফুটবলারের দিকে নজর পাঞ্জাবের

নিজেদের প্রথম আইএসএল সিজনের শুরুটা খুব আরামদায়ক থাকেনি পাঞ্জাব এফসির (Punjab FC)। একের পর এক ম্যাচে কেবল ধরাশায়ী হতে হয়েছিল তাদের। যার দরুন পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই আইএসএলের ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Gokulam Kerala FC Star Alex Sanchez

নিজেদের প্রথম আইএসএল সিজনের শুরুটা খুব আরামদায়ক থাকেনি পাঞ্জাব এফসির (Punjab FC)। একের পর এক ম্যাচে কেবল ধরাশায়ী হতে হয়েছিল তাদের। যার দরুন পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই আইএসএলের প্রথম লেগ শেষ করতে হয়েছিল তাদের। দ্বিতীয় লেগ থেকেই নিজেদের ছন্দ ফেরাতে মরিয়া ছিল স্টেকোস ভার্জেটিসের ছেলেরা।‌ বেশকিছু বদলের দরুন লড়াকু পারফরম্যান্স দেখা দিতে থাকে তাদের দলের ফুটবলারদের।

যারফলে, একটা সময় প্লে-অফের লড়াইয়ে মাদিহ তালালের এই ফুটবল ক্লাব। কিন্তু পরবর্তীতে ফের বেশকিছু ম্যাচ পরাজিত হওয়ার দরুণ লড়াই থেকে ছিটকে যেতে হয় তাদের। কিন্তু শেষ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে পরাজিত করে পয়েন্ট টেবিলের কিছুটা উপরে উঠে আসে দল।

   

তবে এই সিজনে পয়েন্ট টেবিলের আট নম্বরে থেকেই অভিযান শেষ করেছে পাঞ্জাব এফসি। যা নিয়ে কিছুটা হলেও হতাশ সকলে। তবে এখন থেকেই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিচ্ছে এই ফুটবল ক্লাব। সেই মর্মে গি

নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তির বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। তার মধ্যে উঠে আসছিল ভারতীয় ফুটবলার সুরেশ মেইতেইয়ের কথা। পাশাপাশি বেশ কিছু বিদেশী ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়ানোর পরিকল্পনা করেছে পাঞ্জাব। যারমধ্যে শোনা যায় চ্যাটজিসিয়াসের কথা। উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমে যথেষ্ট প্রভাব ফেলেছেন এই গ্রীক ডিফেন্ডার। সেজন্য, আগামী ফুটবল মরশুমেও নাকি তাকে রাখার ভাবনা নিয়েছে ম্যানেজমেন্ট।

এসবের মাঝেই এবার উঠে আসলো আরো এক বিদেশি ফুটবলারের নাম। তিনি স্প্যানিশ তারকা অ্যালেক্স সানচেজের নাম। এবারের এই ফুটবল মরশুমে আইলিগের অন্যতম শক্তিশালী দল গোকুলাম কেরালা এফসির হয়ে খেলেছিলেন তিনি। এই স্প্যানিশ ফরোয়ার্ডের পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছে পাঞ্জাবের। সেজন্য নতুন সিজনে তাকে নিজেদের দলে টানতে চাইছে আইএসএলের এই ফুটবল ক্লাব। হিসেব অনুযায়ী, চলতি বছরের মে মাস পর্যন্ত গোকুলাম কেরালার সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন স্প্যানিশ তারকা। এরপরেই তাকে চূড়ান্ত করতে চাইছে পাঞ্জাব এফসি।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google