UCL: ঘরের মাঠে জিতে সেমিফাইনালের রাস্তা পাকা করতে মরিয়া পিএসজি

আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UCL) কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারিসের পারক ডেস প্রিন্সেস স্টেডিয়ামে পিএসজি নামবে লিভারপুলের বিপক্ষে। ম্যাচ শুর ভারতীয় সময় অনুযায়ী আজ রাত ...

By Sandipa Nandy

Published:

Follow Us
psg-vs-liverpool-ucl-quarterfinal-first-leg-match-preview-lineup

আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UCL) কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারিসের পারক ডেস প্রিন্সেস স্টেডিয়ামে পিএসজি নামবে লিভারপুলের বিপক্ষে। ম্যাচ শুর ভারতীয় সময় অনুযায়ী আজ রাত ১২:৩০ মিনিট।

চেলসিকে ৮-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি। এবার তারা তাদের ঘরের মাঠে সাফল্য নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে চাইবে। অন্যদিকে, লিভারপুল সম্প্রতি কিছুটা অফ ফর্মে। বিশেষ করে ম্যান সিটির কাছে হারের পর তারা এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে চ্যাম্পিয়নস লিগে তারা সবসময়ই বিপজ্জনক।

   

পিএসজি-র সম্ভাব্য একাদশ:
গোলকিপার: মাতভে সাফোনভ
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, মার্কিনহোস, উইলিয়ান পাচো, নুনো মেন্ডেস
মিডফিল্ডার: ভিটিনহা, জোয়াও নেভেস, ওয়ারেন জায়ার-এমেরি
ফরোয়ার্ড: ওসমানে দেম্বেলে, খভিচা কভারাতসখেলিয়া, ডিজায়ার ডু।

লিভারপুলের সম্ভাব্য একাদশ:
গোলকিপার: জিওর্গি মামারদাশভিলি
ডিফেন্ডার: জেরেমি ফ্রিমপং/জো গোমেজ, ইব্রাহিমা কোনাতে, ভার্জিল ফন ডাইক, মিলোস কার্কেজ
মিডফিল্ডার: রায়ান গ্রাভেনবার্চ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ডোমিনিক সোবোসলাই
ফরোয়ার্ড: মোহামেদ সালাহ, ফ্লোরিয়ান উইর্টজ, হুগো একিটিকে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google