NIA: বিপুল বিস্ফোরক উদ্ধার তদন্তে গ্রেফতার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

বীরভূমের মহম্মদবাজার থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এবার এনআইএর (NIA) হাতে গ্রেফতার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (Professor of Gour Banga University)। আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
NIA Operation - Security personnel conducting a raid in an undisclosed location

বীরভূমের মহম্মদবাজার থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এবার এনআইএর (NIA) হাতে গ্রেফতার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (Professor of Gour Banga University)। আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত দুই জনের মধ্যে একজনের নাম মীর মহম্মদ নুরুজ্জামান। বিকাশভবনে কাজ করতেন তিনি। অপর ব্যক্তির নাম মেরাজুদ্দিন আলি খান। মহম্মদ বাজারের বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ধৃত রিণ্টু শেখকে জেরা করে এই দু’জনের কথা জানতে পারেন তদন্তকারীরা। তার ভিত্তিতেই অভিযান চালিয়ে বাকি দু জনকে গ্রেফতার করল এনআইএ।

   

সূত্রের খবর, ওই ব্যক্তির সঙ্গে কোনও প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে কিনা, খোঁজ শুরু করেছে এনআইএ।
২০২২ সালের জুন মাসে বীরভূমের মহম্মদবাজারে দুটি গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল। এরপর গোপন সূত্রে অভিযান চালায় এনআইএ। মহম্মদবাজার থেকে উদ্ধার হয় ৮১ হাজার জিলোটিন স্টিক ও ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। জানুয়ারি মাসের শুরুত্ব রিন্টু শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে এনআইএ।

এত বিপুল পরিমাণের বিস্ফোরক কোথা থেকে এল, কোথাও বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল কিনা, এই চক্রের পিছনে আর কারা কারা রয়েছে, সবকিছুই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google