Narendra Modi: মার্কিন কংগ্রেসে দ্বিতীয়বারের জন্য বক্তব্য রাখার সুযোগে আপ্লুত প্রধানমন্ত্রী

বিগত কয়েক বছরে আমেরিকার সঙ্গে মজবুত হয়েছে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক। বিভিন্ন ইস্যুতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা। দুই দেশের এই সম্পর্কের নেপথ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ...

By Rana Das

Published:

Follow Us
Prime Minister Narendra Modi

বিগত কয়েক বছরে আমেরিকার সঙ্গে মজবুত হয়েছে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক। বিভিন্ন ইস্যুতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা। দুই দেশের এই সম্পর্কের নেপথ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

মার্কিন কংগ্রেসে যৌথ বৈঠকে বক্তব্য রাখার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি দুইবার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার আমন্ত্রণ পেলেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী টুইট করে ধন্যবাদও জানান এই আমন্ত্রণের জন্য। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাককার্থি, সেনেটর চাক সুমার, রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল,

   

ডেমোক্রাটিক নেতা হাকিম জেফারিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন, “এই আমন্ত্রণের জন্য আপনাদের সকলকে ধন্য়বাদ। আমি এই আমন্ত্রণ গ্রহণ করছি এবং ফের একবার কংগ্রেসে বক্তব্য রাখার সুযোগ পেয়ে অত্যন্ত সম্মানিতবোধ করছি।”

আগামী ২২ জুন মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈশ্বিক নানা প্রতিবন্ধকতা ও ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন তিনি। ওই দিনই প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ২০১৬ সালের জুন মাসে তিনি বক্তব্য রেখেছিলেন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google