Prasenjit Weds Rituparna: দীর্ঘ ৪৯ বছর পর আবারও ছাদনা তলায় প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

ঋতুপর্ণা প্রসেনজিৎ এর নাকি বিয়ে হতে চলেছে? শোনা যাচ্ছে ডেটও ফাইনাল। “চোখ তুলে দেখো না কে এসেছে / নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে” – এই গান ছাড়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ঋতুপর্ণা প্রসেনজিৎ এর নাকি বিয়ে হতে চলেছে? শোনা যাচ্ছে ডেটও ফাইনাল। “চোখ তুলে দেখো না কে এসেছে / নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে” – এই গান ছাড়া যেমন বাঙলিদের বিয়ে অসম্পূর্ণ তেমন প্রসেনজিতের ঋতুপর্ণার বিয়েও অসম্পূর্ণ। এই জুটির আবারো প্রকাশ্যে বিয়ে হতে চলেছে আগামী ২৫শে নভেম্বর।

দীর্ঘ অপেক্ষা ও দর্শকদের অতি আগ্রহের অবসান ঘটিয়ে অবশেষে গতকাল মুক্তি পেয়েছে সম্রাট শর্মা ও হৃতিমাত্রিম টিমের পরিচালনায় ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'(Prasenjit Weds Rituparna) সিনেমার ট্রেলার। এই সিনেমার মুখ্য চরিত্রের প্রথমবারের মতো মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি ও ঋষভ বসুকে।

   

পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে মানসী সিনহা, রেশমি সেন ও অভিজিৎ গুহকে। এই সিনেমাটির ট্রেলার দেখে বুঝতে পারা যাচ্ছে যে, মূলত রিল জগতের অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জীর প্রেমে পাগল এই গল্পের নায়িকা। কিন্তু, খানিক বাধ্য হয়ে নায়িকা যুবকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্থাৎ যিনি এই গল্পের মুখ্য নায়ক। পরবর্তীকালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও নায়িকা প্রসেনজিতের প্রেমের পাগল হওয়ার জন্য দাম্পত্য জীবনে নানা কলহের সৃষ্টি হয়।

 রিল ও রিয়েল জগতের সংমিশ্রণ তৈরি এই সিনেমাটি দর্শকদের ঠিক কতটা আনন্দ দিয়ে উঠতে পারে এখন তা দেখার বিষয়। কিন্তু প্রসঙ্গত বলা যায় যে, এই সিনেমারই একটি গান ‘ প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ গানটি ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার দর্শকদের কাছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google