পরিববর্তনের রং লাগল রাস্তায়! অতীত নীল সাদা এল গেরুয়া

west-bengal-road-color-change-bjp-government
KMC Intensifies Campaign to Remove Unauthorized Structures in Kolkata

কলকাতা: পরিবর্তন এবার রাস্তার রঙেও ধরা পড়ছে। (Road Color)পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর রাজ্যের বিভিন্ন রাস্তায় নতুন রংয়ের প্রলেপ পড়তে শুরু করেছে। যেসব রাস্তা আগে তৃণমূল কংগ্রেসের নীল ও সাদা রঙে রাঙানো ছিল, সেগুলো এখন সাদা ও হলুদ-গেরুয়া রঙে ঢেকে যাচ্ছে। কলকাতার ঐতিহাসিক রেড রোড এলাকায় বর্তমানে চলছে এই রংয়ের কাজ। শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত রয়েছেন পুরনো রং তুলে নতুন রং লাগানোয়।

রেড রোডের পাশ দিয়ে যেতে যেতে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। কেউ কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ আবার আলোচনায় মেতে উঠছেন। রাজ্যের বিভিন্ন জেলায়ও একই ছবি দেখা যাচ্ছে। পুরসভা ও পূর্ত দফতরের কর্মীরা জানিয়েছেন, সরকারি নির্দেশ অনুসারে রাস্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সৌন্দর্যায়নের কাজ চলছে। পুরনো রং তুলে ফেলে নতুন করে পেইন্ট করা হচ্ছে। বিজেপির হলুদ ও সাদা রংয়ের সঙ্গে গেরুয়া আভা মিশিয়ে এক নতুন চেহারা দিতে চাইছে প্রশাসন।

   

আরও দেখুনঃ শপথের পরেই প্রশাসনের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক শুভেন্দুর

রাজনৈতিক মহলে অবশ্য এই রং বদল নিয়ে তীব্র আলোচনা চলছে। বিজেপি নেতারা বলছেন, এটা স্রেফ সৌন্দর্যায়নের অংশ। নতুন সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে। একজন বিজেপি নেতা বলেন, “বাংলা বদলে যাচ্ছে। রাস্তাঘাট, পার্ক, সরকারি ভবন সব জায়গায় পরিবর্তনের ছোঁয়া লাগবে।

নীল-সাদার যুগ শেষ হয়েছে, এবার গেরুয়া-হলুদের যুগ শুরু হয়েছে।”অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা এই উদ্যোগকে ‘প্রতিশোধমূলক’ বলে সমালোচনা করছেন। তাঁদের মতে, রাস্তার রং বদলিয়ে কোনো লাভ নেই, বরং এতে টাকার অপচয় হচ্ছে। তাদের মতে , “রাস্তা ক্যানভাস নয় বরং মানুষের সমস্যা সমাধান করতে হবে রং নিয়ে না ভেবে।