SIR নিয়ে বড় পদক্ষেপ, দিল্লিতে মমতা-অভিষেকের বৈঠক

SIR নিয়ে রাজ‌্য (SIR) রাজনীতি নিয়ে তোলপাড়। আগামী ১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে…

SIR Controversy: Mamata Banerjee and Abhishek Banerjee to Meet in Delhi

SIR নিয়ে রাজ‌্য (SIR) রাজনীতি নিয়ে তোলপাড়। আগামী ১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে SIR সংক্রান্ত একাধিক অভিযোগ ও বিতর্ককে সামনে রেখেই কেন্দ্রের সঙ্গে সরাসরি আলোচনা করতেই এই সফর বলে জানা গিয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে সম্প্রতিSIR) দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নামে SIR প্রক্রিয়া নিয়ে বিরোধীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। আর এই SIR কারণেও বহু বুথ লেভেল অফিসারদের মৃত‌্যুও ঘটেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমেSIR) নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যে এই ধরনের উদ্যোগ গণতান্ত্রিক পরিকাঠামোর জন্য বিপজ্জনক হতে পারে বলে দলের দাবি।

   

দিল্লি সফরের সময় মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি, বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করে একটি যৌথ অবস্থান গড়ে তোলার চেষ্টা করা হতে পারে।