১৬৩ ধারা চলাকালীন নাজিরাবাদে পৌঁছলেন শুভেন্দু, প্রশাসনের কড়া পদক্ষেপ

নাজিরাবাদ অগ্নিকাণ্ডকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। একাধিক বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নাজিরাবাদে পৌঁছলেন। সেই কারণে…

Section 163 Imposed, Suvendu Nazirabad Visit Under Tight Watch

নাজিরাবাদ অগ্নিকাণ্ডকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। একাধিক বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নাজিরাবাদে পৌঁছলেন। সেই কারণে আগে জোরদার করা হয়েছিল নিরাপত্তা। (Suvendu Adhikari) অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিশেষ করে ঘটনাস্থলের চারপাশে গার্ডরেল বসিয়ে এলাকা পুরোপুরি ঘিরে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাতে কোনওভাবেই ভিড় জমে পরিস্থিতিএবং কোনওরকম খারাপ পরিস্থিতি না হয়ে ওঠে। এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি প্রবেশপথে নজরদারি চালানো হচ্ছে।

   

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে এদিন উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক ও দলীয় নেতা-কর্মীরা। তাঁরা নাজিরাবাদ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছেন। শুভেন্দুর দাবি, ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে প্রশাসনের তরফে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিষয়েই তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চান বলে জানান।