পানিহাটিতে বিজেপির তুরুপের তাস আরজিকর নির্যাতিতার মা

কলকাতা: বিধানসভা নির্বচনে প্রত্যেকেই নিজেদের স্ট্রাটেজি নিয়ে মাঠে নেমেছে। (RG Kar victim)বাংলা দখলের লড়াইতে এবার মরিয়া প্রধান বিরোধী বিজেপি, তাই এবার আস্তিনের তুরুপের তাস প্রয়োগ…

rg-kar-victim-mother-bjp-candidate-panihati-election

কলকাতা: বিধানসভা নির্বচনে প্রত্যেকেই নিজেদের স্ট্রাটেজি নিয়ে মাঠে নেমেছে। (RG Kar victim)বাংলা দখলের লড়াইতে এবার মরিয়া প্রধান বিরোধী বিজেপি, তাই এবার আস্তিনের তুরুপের তাস প্রয়োগ করল তারা। পানিহাটিতে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের বিপক্ষে আরজিকরের নির্যাতিতার মাকে দাঁড় করিয়ে প্রার্থী তালিকায় চমক দিতে চলেছে বিজেপি। অভয়ার মা নিজেই সংবাদ মাধ্যমে বলেছেন অনেকদিন ধরেই বিজেপি তরফ থেকে প্রস্তাব আসছিল। তবে তিনি রাজি ছিলেন না। কিন্তু ভোট আবহে বাংলায় নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হতেই বিজেপির প্রার্থী হতে চান তিনি।

আরজি কর কাণ্ড ২০২৪ সালের অগাস্ট মাসে ঘটেছিল। এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় হাসপাতালের মধ্যেই। সেই ঘটনা রাজ্য-রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল। প্রতিবাদের ঝড় উঠেছিল, ডাক্তাররা রাস্তায় নেমেছিলেন, নির্যাতিতার বাবা-মা ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। নবান্ন অভিযানে গিয়ে মা আহত হয়েছিলেন পুলিশের লাঠিচার্জে, শাঁখা ভেঙে গিয়েছিল, মাথায় চোট লেগেছিল।

   

সেই ঘটনার পর থেকেই বিজেপি এই পরিবারকে সমর্থন করে এসেছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতারা বারবার বলেছেন, মমতা সরকার নারী নিরাপত্তা দিতে ব্যর্থ। পানিহাটি কেন্দ্রটি অভয়ার বাড়ির কাছাকাছি, এখানকার ভোটারদের মনে সেই ঘটনার ক্ষত এখনও তাজা। বিজেপি এই আবেগকে কাজে লাগাতে চাইছে। নির্যাতিতার মা বলেছেন, “আমি রাজনীতি করতে চাই না, শুধু মেয়ের খুনের বিচার চাই।

কিন্তু যখন দেখছি সরকার এখনও ন্যায় দিতে পারেনি, তখন ভাবছি প্রার্থী হয়ে সরব হব।” বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই পদক্ষেপকে অনেকে দেখছেন বিজেপির কৌশলগত চাল হিসেবে। পানিহাটিতে তৃণমূলের শক্ত ঘাঁটি, কিন্তু আরজি কর কাণ্ডের পর সেখানে অসন্তোষ বেড়েছে। বিজেপি এই অসন্তোষকে ভোটে রূপান্তর করতে চাইছে।