নীতীশের দিল্লি যাত্রায় অখুশি JDU! বাসভবনে বিক্ষোভ

পটনা: মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিল্লির পথে নীতিশ কুমার। এমনটাই সূত্রের খবরে জানা যাচ্ছে (Nitish Kumar)। দশ বারের মুখ্যমন্ত্রীর আসন খালি হলে বিজেপির কেউ সেই গদিতে বসবেন সেটাও সবারই ...

By Sudipta Biswas

Published:

Follow Us
nitish-kumar-delhi-move-jdu-workers-protest-patna

পটনা: মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিল্লির পথে নীতিশ কুমার। এমনটাই সূত্রের খবরে জানা যাচ্ছে (Nitish Kumar)। দশ বারের মুখ্যমন্ত্রীর আসন খালি হলে বিজেপির কেউ সেই গদিতে বসবেন সেটাও সবারই জানা। এই আবহেই নীতীশের বাড়ি ঘিরে শুরু হয়েছে JDU কর্মীদের বিক্ষোভ আন্দোলন। জনতা দল (ইউনাইটেড)-এর কর্মী-সমর্থকরা বড়সড় সংখ্যায় জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন, প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং কেউ কেউ চোখের জল ফেলছেন। বিক্ষোভকারীদের আবেদন নীতিশ কুমার যেন বিহার ছেড়ে না যান। বিহারের জনতা নীতিশ কুমারকেই চায়।

রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল যে নীতীশ কুমার রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হবেন। এর ফলে তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিতে পারেন, এবং বিজেপির কোনো নেতা হয়তো নতুন মুখ্যমন্ত্রী হবেন। এই আশঙ্কায় জেডিইউ-এর গ্রাসরুট কর্মীরা আর চুপ করে থাকতে পারেননি। বুধবার রাত থেকেই কিছু যুবক কর্মী জড়ো হতে শুরু করেন, আর বৃহস্পতিবার সকাল হতেই ভিড় বাড়তে থাকে।

   

আরও দেখুনঃ যুদ্ধের আবহেই আমেরিকার ‘ডুমসডে মিসাইল’ পরীক্ষা! কতটা ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র?

শত শত কর্মী বাসভবনের সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন। নীতিশ কুমার জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে উঠেছে নীতীশের বাসভবন এলাকা। জেডিইউ নেতা রাজীব রঞ্জন পটেল এই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা কাঁদব না তো কী করব? ২০২৫-এ ঘরে ঘরে গিয়ে নীতীশ কুমারের নামে ভোট চেয়েছি। জনতা তাঁর নামে ভোট দিয়েছে।

তিনি রাজ্যসভায় গেলে বিহারের মানুষ কোথায় যাবে? যদি কেউ মুখ্যমন্ত্রী বদলাতে চায়, তাহলে নির্বাচন করুক, বহুমত আনুক। আমরা এখানে থাকব, নীতীশজিকে নমিনেশন ফাইল করতে দেব না।” তাঁর কথায় আরও যোগ করেন যে দলের অনেকের দাবি রাজ্যসভায় যদি কাউকে পাঠাতেই হয়, তাহলে নীতীশজির ছেলে নিশান্ত কুমারকে পাঠানো হোক। নীতীশজি বিহারে থাকুন, রাজ্য চালান।

এই ঘটনা বিহার রাজনীতিতে নতুন মোড় এনেছে। ২০২৫-এর নির্বাচনে এনডিএ জিতেছে নীতীশ কুমারের নামে। তাঁর নেতৃত্বে জেডিইউ-বিজেপি জোট সরকার গড়েছে। এখন হঠাৎ তাঁর রাজ্যসভায় যাওয়ার খবরে কর্মীদের মনে ভয় দলের ভবিষ্যৎ কী? বিজেপি কি এবার পুরোপুরি দখল নেবে? নাকি নীতীশজির ছেলে বা অন্য কেউ দায়িত্ব নেবে? কিন্তু গ্রাসরুট কর্মীরা স্পষ্ট তাঁরা নীতীশ ছাড়া কাউকে মানতে রাজি নন।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.