বাংলায় গেরুয়া ঝড়ে কালীঘাটের বাড়িতে পরিবর্তনের ছোঁয়া

কলকাতা: গতকালই গেরুয়া ঝড়ে বাংলায় পরিবর্তন এসেছে। (Mamata Banerjee )শুভেন্দুর কাছে ১৫০০০ র বেশি ভোটে লজ্জার হরে ষোলো কলা পূর্ন হয়েছে তৃণমূলের। তবে পরিবর্তনের ঝড়ে রেহাই পায়নি মমতার ...

By Sudipta Biswas

Published:

Follow Us
mamata-banerjee-kalighat-house-change-bjp-victory

কলকাতা: গতকালই গেরুয়া ঝড়ে বাংলায় পরিবর্তন এসেছে। (Mamata Banerjee )শুভেন্দুর কাছে ১৫০০০ র বেশি ভোটে লজ্জার হরে ষোলো কলা পূর্ন হয়েছে তৃণমূলের। তবে পরিবর্তনের ঝড়ে রেহাই পায়নি মমতার বাসভবনও। ধূলিস্যাৎ হওয়ার পরের দিনই কালীঘাটের বাড়িতে বড় পরিবর্তনের সাক্ষী হয়ে থাকল রাজ্যবাসী। সূত্রের খবরে জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বাসভবনের সামনে থাকা অত্যাধুনিক অটোমেটেড গেটটি সরিয়ে ফেলা হয়েছে।

একইসঙ্গে সাধারণ মানুষের প্রবেশ নিয়মও অনেকটা শিথিল করা হয়েছে। দীর্ঘদিন ধরে যে কড়া নিরাপত্তা বেষ্টনী এবং প্রবেশাধিকারের কড়াকড়ি ছিল, তাতে এখন স্বস্তির হাওয়া।স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীদের মতে, এই পরিবর্তন যেন নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। আগে কালীঘাটের ওই বাড়ির সামনে উঁচু গেট, সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারিতে সাধারণ মানুষের পক্ষে কাছে ঘেঁষা প্রায় অসম্ভব ছিল।

   

আরও দেখুনঃ ‘মমতা ও অভিষেককে জেলে দেখতে চাই’, দুর্নীতির শিকড় উপড়ানোর শপথ রত্না দেবনাথের

অনেকেই অভিযোগ করতেন যে, মমতার সঙ্গে দেখা করতে গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, অনেক সময় ঢুকতেই দেওয়া হয় না। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। গেট সরানোর পাশাপাশি প্রবেশের নিয়ম শিথিল করায় সাধারণ মানুষ অনেক সহজে যেতে পারছেন।অনেক বয়স্ক মানুষ ও মহিলারা এই পরিবর্তনে খুশি প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, এতদিন যে দূরত্ববোধ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে এসেছে, কারণ এখন তিনি একজন সাধারণ মানুষ।

রাজনৈতিক মহলে অবশ্য এই ঘটনাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কেউ বলছেন, নির্বাচনী পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠজনেরা এখন জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন। আবার কেউ মনে করছেন, নতুন সরকার আসার পর নিরাপত্তা ব্যবস্থায়ও পরিবর্তন আসতে চলেছে। কালীঘাটের বাড়িটি এই মুহূর্তে আর মুখ্যমন্ত্রীর নয়। তা যেহেতু একজন সাধারণ নাগরিকের বাসভবন, তাই অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা কমিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কালীঘাট এলাকায় এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। আগে যেখানে ভারী পুলিশবাহিনী, ব্যারিকেড ও যান চলাচল নিয়ন্ত্রণ ছিল, সেখানে এখন অনেকটা স্বাভাবিক ছবি দেখা যাচ্ছে। স্থানীয় দোকানদাররা বলছেন, এতদিন ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ত। এখন মানুষ নির্ভয়ে আসা-যাওয়া করতে পারছে।তবে শুধু গেট সরানো নয়, প্রবেশ নিয়ম শিথিল করার ফলে অনেক পুরনো সমর্থক ও সাধারণ মানুষ এখন সহজেই মমতার সঙ্গে দেখা করতে পারছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google