নির্বাচন মাথায় রেখে পয়লা এপ্রিলেই ‘যুব সাথী’র ঘোষণা মমতার

রাজ্যে আসন্ন নির্বাচন এবং নতুন আর্থিক বছরের কথা মাথায় রেখে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দেন, বহুল আলোচিত ‘যুবসাথী’ ...

By Suparna Parui

Published:

Follow Us
para teacher salary hike

রাজ্যে আসন্ন নির্বাচন এবং নতুন আর্থিক বছরের কথা মাথায় রেখে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দেন, বহুল আলোচিত ‘যুবসাথী’ (Yuba Saathi) প্রকল্পটি ১৫ অগস্ট নয়, আগামী ১ এপ্রিল থেকেই কার্যকর করা হবে। আগে স্বাধীনতা দিবসে এই প্রকল্প চালু করার কথা থাকলেও, আর্থিক বছরের শুরুতেই তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, রাজ্যের যুব সমাজকে দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বদল। তিনি স্পষ্ট করে বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য কর্মসংস্থানের সুযোগ না পাওয়া যুবকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দেন। তিনি জানান, ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় যে ভাতা দেওয়া হবে, তা অন্য কোনও স্কলারশিপ বা সরকারি বৃত্তির উপর কোনও প্রভাব ফেলবে না। অর্থাৎ, যারা ইতিমধ্যেই ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, শিক্ষাশ্রী বা স্মার্ট কার্ডের মতো প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের সেই সুবিধা আগের মতোই বহাল থাকবে।

   

মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) বলেন, “ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, শিক্ষাশ্রী, স্মার্ট কার্ড যাই পাক না কেন, সেগুলোর সঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের কোনও এফেক্ট পড়বে না। তবে যদি অন্য কোনও স্কিম থেকে তারা টাকা না পায়, তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে।”

 

 

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google