‘আগে ভোটার, পরে ভোট’ স্লোগানে ফের উত্তপ্ত মালদহ, জাতীয় সড়ক অবরোধ

মালদহ (Malda) জেলার রাজনৈতিক ফের উত্তেজনার পারদ চড়েছে। মালদহের নারায়ণপুরে বিএসএফ ক্যাম্পের সামনে জাতীয় সড়ক‑১২ অবরোধ করে বিক্ষোভের ফের সামনে এসেছে। (Malda) সকাল থেকেই এলাকাটি…

Protests Against Dipu Das Murder Spill Into Kolkata, Court Grants Bail

মালদহ (Malda) জেলার রাজনৈতিক ফের উত্তেজনার পারদ চড়েছে। মালদহের নারায়ণপুরে বিএসএফ ক্যাম্পের সামনে জাতীয় সড়ক‑১২ অবরোধ করে বিক্ষোভের ফের সামনে এসেছে। (Malda) সকাল থেকেই এলাকাটি উত্তপ্ত থাকে, সম্প্রতি কালিয়াচকের ঘটনার পরেই আজ মালদহ জেলায় নতুন করে এই আন্দোলন শুরু হয়েছে।

বিক্ষোভকারীরা “আগে ভোটার, পরে ভোট” এই স্লোগানকে সামনে রেখে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে নিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন। তাঁদের দাবি, বেশ কিছু বৈধ ভোটারের নাম নির্বাচনী ভোটার তালিকা থেকে অনিয়ম করে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এই অবরোধের কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের যোগাযোগ কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। বিশেষত NH‑12, যা মালদহকে উত্তর ও দক্ষিণ বাংলার সঙ্গে যুক্ত করে, সেখানে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘসময় এই অবরোধ জারি থাকায় পরিবহন সেবা এবং মালবাহী যান চলাচলেও বিরূপ প্রভাব পড়েছে।