বাংলায় শুভেন্দু দাওয়াই অব্যাহত! ২০২১ এ পুলিশকে গুলি করা ডন কে অন্তর্বাসে প্যারেড

হাওড়া: বাংলায় শুভেন্দু দাওয়াই অব্যাহত। (Howrah gangster)২০২১ সালে পুলিশের উপর গুলি চালানো এবং একাধিক বোমাবাজির অভিযোগে অভিযুক্ত হাওড়ার তথাকথিত ‘ডন’ আকাশ সিংকে অন্তর্বাস পরিয়ে রাস্তায়…

howrah-gangster-akash-singh-police-parade

হাওড়া: বাংলায় শুভেন্দু দাওয়াই অব্যাহত। (Howrah gangster)২০২১ সালে পুলিশের উপর গুলি চালানো এবং একাধিক বোমাবাজির অভিযোগে অভিযুক্ত হাওড়ার তথাকথিত ‘ডন’ আকাশ সিংকে অন্তর্বাস পরিয়ে রাস্তায় প্যারেড করাল পুলিশ। শনিবার হাওড়ার বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের এই কড়া অভিযানকে অনেকে অপরাধীদের উদ্দেশে স্পষ্ট বার্তা বলে মনে করছেন।

   

পুলিশ সূত্রে জানা গেছে, আকাশ সিং হাওড়ার একটি প্রভাবশালী অপরাধী চক্রের নেতৃত্বে ছিলেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় তিনি পুলিশের উপর গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন। এছাড়া একাধিক ঘটনায় ২০টিরও বেশি বোমা ছোড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। এই মাসের শুরুতে তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু শনিবার তাঁকে অন্তর্বাস পরিয়ে হাওড়ার রাস্তায় নিয়ে প্যারেড করানো হয়।

আরও দেখুনঃ আই লিগ ট্রফির মঞ্চেই প্রেম নিবেদন, ভাইরাল ধীরাজের বিশেষ মুহূর্ত

পুলিশের লক্ষ্য ছিল স্পষ্ট অপরাধীদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া।হাওড়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, কয়েকজন মানবাধিকারকর্মী এই পদ্ধতির সমালোচনা করেছেন। তাঁরা বলছেন, আসামিকে এভাবে অপমান করা আইনসম্মত নয়। তবে সাধারণ মানুষের বড় অংশ মনে করছেন, যারা সমাজে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তাদের এভাবে দেখানো দরকার ছিল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ বিজেপি নেতারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন, বাংলায় অপরাধীদের দিন শেষ হয়ে গেছে। নন্দীগ্রাম থেকে শুরু করে হাওড়া প্রতিটি এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। শুভেন্দু অধিকারী সম্প্রতি ফলতা জয়ের পর বলেছিলেন, “ভয়ের রাজনীতির অবসান ঘটবে।” আকাশ সিংয়ের প্যারেডকে অনেকে সেই ঘোষণার বাস্তব রূপ বলে মনে করছেন।হাওড়া পুলিশ কমিশনারেট জানিয়েছে, আকাশ সিংয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাঁর সহযোগীদেরও খুঁজে বের করা হবে। পুলিশের এই অভিযান শুধু একজনকে নয়, পুরো অপরাধী চক্রকে টার্গেট করেছে।