১৬৩ ধারা জারি আনন্দপুরে, হাইকোর্টে পদক্ষেপ শুভেন্দুর

আনন্দপুরে ভয়াবহু অগ্নিকান্ড। মৃতের সংখ‌্যা বেড়েই চলেছে। এই ‘জতুগৃহ’ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এদিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)…

4 Days Later, Section 163 Comes Into Effect at ‘Jatugriha’; Suvendu Turns to Court

আনন্দপুরে ভয়াবহু অগ্নিকান্ড। মৃতের সংখ‌্যা বেড়েই চলেছে। এই ‘জতুগৃহ’ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এদিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘটনাস্থলে মিছিল করার চেষ্টা করেন, তবে পুলিশের ১৬৩ ধারা জারি হওয়ায় তা সম্ভব হয়নি। ইতিমধ্যেই তিনি কলকাতা হাইকোর্টে অনুমতির জন‌্য মামলা দায়ের করেছেন।

মামলায় শুভেন্দুর(Suvendu Adhikari) পক্ষের দাবি, গড়িয়া শীতলামন্দির থেকে ঘটনাস্থল পর্যন্ত মিছিল করার অনুমতি দেওয়া হোক, যাতে জনগণ সরাসরি ঘটনাস্থল দেখতে এবং প্রতিবাদ জানাতে পারে। এ ধরনের মিছিল রাজনীতিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ ও জনমতের প্রকাশের মাধ্যম।

   

কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মিছিল নাকচ করে দেওয়া হয়। নরেন্দ্রপুর থানার তরফে একটি ইমেল পাঠানো হয়েছে হাইকোর্টে। এতে বলা হয়েছে, যেই রুটে মিছিল করার আবেদন করা হয়েছে, সেখানে একাধিক হাসপাতাল এবং স্কুল রয়েছে। সেই কারণে এই মিছিল করা একেবারেই সম্ভব নয়। উদ্ধার কাজ ও জরুরি পরিষেবার গাড়ি-যান এবং কর্মীদের চলাচলে সমস্যা হতে পারে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ মামলাটি গ্রহণ করেছেন এবং শুনানি করেছেন। আদালত পুলিশের যুক্তি শুনেছেন এবং প্রাথমিকভাবে বিষয়টি পর্যবেক্ষণে রেখেছেন।