Home Politics আরও ৫০০০ ইলেক্ট্রিক বাস কেনার বড় ঘোষণা দিলীপের

আরও ৫০০০ ইলেক্ট্রিক বাস কেনার বড় ঘোষণা দিলীপের

0
আরও ৫০০০ ইলেক্ট্রিক বাস কেনার বড় ঘোষণা দিলীপের
Dilip Ghosh Says Investors From Dubai, Singapore and London Are Calling Him

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এবার বড় সামাজিক ঘোষণা করল নতুন বিজেপি সরকার (Free Bus Travel)। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার পর থেকেই রাজ্যে উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এবং নারী সুরক্ষা ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিল সরকার। সেই প্রতিশ্রুতিরই অংশ হিসেবে এবার ঘোষণা করা হয়েছে, আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

এই আবহে দিলীপ ঘোষ বলেন “সরকার আরও ৫০০০ নতুন বাস কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে বহু ইলেকট্রিক বাসও থাকবে। আগের সরকারের সময় অনেক বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। তাই নতুন করে বাস বাড়ানো হবে, যাতে মহিলারা প্রকৃত সুবিধা পান।” দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী, নতুন বাস কেনার জন্য সরকার ঋণ নেওয়ার পথেও হাঁটছে। তাঁর দাবি, দীর্ঘমেয়াদে উন্নত গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে শহর ও গ্রামীণ এলাকার মহিলাদের প্রতিদিনের যাতায়াত খরচ কমাতে এই প্রকল্প বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছে সরকার।

   

আরও দেখুনঃ কাটমানি ফেরতের দাবিতে প্রধানের বাড়ি ঘেরাও কোচবিহারের মোয়ামারিতে

দিলীপ ঘোষের আরও বলেন নতুন বাস কেনার জন্য সরকার ঋণ নেওয়ার পথেও হাঁটছে। তাঁর দাবি, দীর্ঘমেয়াদে উন্নত গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে শহর ও গ্রামীণ এলাকার মহিলাদের প্রতিদিনের যাতায়াত খরচ কমাতে এই প্রকল্প বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছে সরকার।

এদিকে একই অনুষ্ঠানে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরেই তেলের দাম বাড়ছে এবং তেল সংস্থাগুলির বিপুল ক্ষতি হচ্ছে। তাঁর মতে, “সরকার এতদিন মানুষের ওপর চাপ কমানোর চেষ্টা করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিছুটা ত্যাগ সাধারণ মানুষকেও করতে হবে।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার নির্বাচনের আগে যে সংকল্প পত্র প্রকাশ করেছিল, সেখানে মহিলাদের জন্য একাধিক বিশেষ সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার মধ্যেই অন্যতম ছিল মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। সরকার গঠনের পর এত দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগকে রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।

এই সিদ্ধান্তের পর পরিষেবা কীভাবে পরিচালিত হবে, পর্যাপ্ত বাস থাকবে কি না এবং সাধারণ যাত্রীদের ওপর তার প্রভাব কী হতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, “মহিলাদের সুরক্ষা ও সম্মানের জন্য সরকার কাজ করছে। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করছি। শুধু ফ্রি পরিষেবা দিলেই হবে না, পর্যাপ্ত বাসও থাকতে হবে।”