রদবদল অব্যাহত! কমিশনের খোঁচায় সরল ৫ ডিআইজি

কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। (Election Commission)সেই সঙ্গে অব্যাহত রয়েছে কমিশনের রদবদলের পালা। এবার ৫ ডিআইজি কে সরাল নির্বাচন কমিশন। প্রেসিডেন্সি রেঞ্জ, জলপাইগুড়ি রেঞ্জ, রায়গঞ্জ, মুর্শিদাবাদ ...

By Sudipta Biswas

Published:

Follow Us
Nandigram Police Observer Change

কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। (Election Commission)সেই সঙ্গে অব্যাহত রয়েছে কমিশনের রদবদলের পালা। এবার ৫ ডিআইজি কে সরাল নির্বাচন কমিশন। প্রেসিডেন্সি রেঞ্জ, জলপাইগুড়ি রেঞ্জ, রায়গঞ্জ, মুর্শিদাবাদ এবং বর্ধমান রেঞ্জের ডিআইজি কে বদল করার রিপোর্ট দিয়েছে বলে সূত্রের খবরে জানা যাচ্ছে।

নতুন নিয়োগ অনুযায়ী, রাঠৌর অমিতকুমার ভারতকে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করা হয়েছে। মুর্শিদাবাদের দায়িত্বে এসেছেন অজিত সিং যাদব। বর্ধমান রেঞ্জের নতুন ডিআইজি হয়েছেন শ্রীহরি পাণ্ডে। প্রেসিডেন্সি রেঞ্জে দায়িত্ব পেয়েছেন কঙ্কর প্রসাদ বারুই এবং জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি হিসেবে নিযুক্ত হয়েছেন অঞ্জলি সিং।

   

কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে, আগামী বৃহস্পতিবার, ১৯ মার্চ সকাল ১১টার মধ্যে এই আধিকারিকদের নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে এবং সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। ফলে প্রশাসনের মধ্যে তৎপরতা তুঙ্গে।

উল্লেখ্য, ১৫ মার্চ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে এই রদবদলের ধারা। সেই দিন রাতেই সরানো হয় মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। পরদিন, অর্থাৎ ১৬ মার্চ বদলি করা হয় রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, এডিজি আইনশৃঙ্খলা এবং ডিজি (কারা)। ১৭ মার্চ আবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের এডিজি-দের বদল করা হয়, পাশাপাশি চারজন পুলিশ কমিশনার এবং ১২ জন পুলিশ সুপারকেও সরানো হয়।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.