হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, নাজিরাবাদ কান্ডে মিছিল করবে শুভেন্দু

নাজিরাবাদ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি এক মিছিলের জন‌্য আবেদন করেছিলেন।…

Court Permits Suvendu Nazirabad Protest, Orders Compliance with Rules

নাজিরাবাদ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি এক মিছিলের জন‌্য আবেদন করেছিলেন। প্রথমে হাইকোর্টের অনুমতি মেলেনি। কিন্তু পরবর্তীতে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ৪:৩০ পর্যন্ত মিছিল করার অনুমতি রয়েছে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মিছিলটি হবে রাস্তার বাঁ দিক ধরে। (Suvendu Adhikari) গড়িয়া শীতলা মন্দির মোড় থেকে শুরু করে কামালগাজি মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে। অনুমোদিত জনসংখ্যা ২,০০০ জন, যা আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। তবে থানার ২০০ মিটার আগে মিছিল শেষ করতে হবে এবং সেখানে সংক্ষিপ্ত সভা করা যাবে।

   

তবে এখানেই শেষ নয়, হাইকোর্ট বিশেষভাবে উল্লেখ করেছে যে, মিছিল চলাকালীন কোনও উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। এছাড়া শব্দবিধি মেনে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কোনও ধরনের বিঘ্ন ঘটতে পারবে না।