Tripura: পুলিশের চার্জশিটে উল্লেখ হিন্দু ধর্মে আঘাত এনেছেন কুণাল ঘোষ

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরার আদালতে চার্জশিট পেশ করল সে রাজ্যের পুলিশ। অমরাবতী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুণাল ঘোষের নামে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরার আদালতে চার্জশিট পেশ করল সে রাজ্যের পুলিশ।

অমরাবতী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুণাল ঘোষের নামে সমন ইস্যু করেছেন বলেই জানা গেছে। অভিযোগ, রামায়ণে সীতার পাতালপ্রবেশ প্রসঙ্গ উত্থাপন করে সীতার মানসিক যন্ত্রণার কথা বলেছিলেন কুণাল।

   

পুর নির্বাচনের ত্রিপুরায় তৃণমূলের হয়ে প্রচারে উপস্থিত হয়েছিলেন কুণাল ঘোষ। তখনই বিতর্কে জড়ান তিনি। কুণাল ঘোষের বক্তব্য ছিল, জয় সীতারাম বা সিয়ারাম থেকে বিকৃত বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীতাকে বাদ দিয়ে শ্রীরাম করা হয়েছে। রামরাজ্যে অপমানিত হয়ে সীতাকে প্রথম অন্তঃসত্ত্বা অবস্থায় বনবাসে যেতে হয়। এরপর পাতালপ্রবেশের মধ্যে দিয়ে কার্যত আত্মহনন করেন তিনি।

কুণালের সেই মন্তব্যের প্রেক্ষিতেই ধর্মে আঘাত করার অভিযোগে একাধিক মামলা করে ত্রিপুরা পুলিশ। এর আগে এই মামলায় প্রতিটি থানায় গিয়ে জেরার মুখোমুখি হন কুণাল। তবে তিনি সঙ্গে নিয়ে গেছিলেন রামায়ণের বিভিন্ন সংস্করণ ও গবেষণাগ্রন্থ।

২০২১ সালের ১২ নভেম্বর ত্রিপুরার বাগমা ফাঁড়িতে পুলিশের মুখোমুখি হয়েছিলেন কুণাল। ছ’মাস পর সেই মামলায় চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ। আগামী ৩০ মে আদালতে উপস্থিত থাকার জন্য কুণাল ঘোষকে ডেকে পাঠানো হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google