Murshidabad: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে রেজিনগরে আক্রান্ত পুলিশ

তৃণমূল গোষ্ঠীসংঘর্ষে ফের গরম রেজিনগর। রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। এলাকায় দুপক্ষের সংঘর্ষ চলছে। জানা যাচ্ছে,রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধূুরীর অনুগামীদের সাথে এলাকার তৃ়নমূল ব্লক সভাপতির অনুগামীদের সংঘর্ষে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

তৃণমূল গোষ্ঠীসংঘর্ষে ফের গরম রেজিনগর। রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। এলাকায় দুপক্ষের সংঘর্ষ চলছে। জানা যাচ্ছে,রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধূুরীর অনুগামীদের সাথে এলাকার তৃ়নমূল ব্লক সভাপতির অনুগামীদের সংঘর্ষে গরম পরিস্থিতি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ আক্রান্ত। দুপক্ষের বিরুদ্ধেই পুলিশের উপর হামলার অভিযোগ উঠল|

জানা গেছে, দীর্ঘদিন ধরেই রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর সাথে বেলডাঙ্গা-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আতাউর রহমান গোষ্ঠীর মুখ দেখাদেখি বন্ধ। সম্প্রতি রবিউল আলম চৌধুরী তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ায় গোষ্ঠী দ্বন্দ্ব আরও তীব্র হয়। রবিবার বিধায়কের গোষ্ঠীভুক্ত ইউসুফ শেখ নামে এক যুবক নাজিরপুর থেকে জয়নগরের একটি ইটভাটাতে গিয়েছিল। কয়েকজন তাকে মারধর করে। এর জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

   

সংঘর্ষ থামাতে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী তেঘরী-নাজিরপুর গ্রামে ঢাকা। অভিযোগ কয়েকজন গ্রামবাসী পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। পুলিশের একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। কয়েকজন পুলিশ কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, “স্থানীয় ওসি পঞ্চায়েত ভোটের সময় একটি খুনের ঘটনায় জড়িত অভিযুক্তদের না ধরে সাধারণ গ্রামবাসীদেরকে হেনস্তা করছেন। তাই গ্রামবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google