Gas Price: রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

আসন্ন লোকসভা নির্বাচনের আগে একটি বড় সিদ্ধান্ত মোদী সরকারের । আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার ৮ মার্চ কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডার (Gas Price) পিছু ১০০ টাকা কমানোর কথা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আসন্ন লোকসভা নির্বাচনের আগে একটি বড় সিদ্ধান্ত মোদী সরকারের । আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার ৮ মার্চ কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডার (Gas Price) পিছু ১০০ টাকা কমানোর কথা ঘোষণা করল । প্রধানমন্ত্রী নিজের X হ্যান্ডেলে পোস্ট করেন, নারী দিবস উপলক্ষে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় । সকল দুঃস্থ পরিবারের অর্থনৈতিক বোঝা কিছুটা কমানোর জন্য এই পদক্ষেপটি নেন নমো। মোদীর এই ঘোষণাটি মহিলাদের সামাজিক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা নিশ্চিত করেন প্রধানমন্ত্রী । ১ এপ্রিল থেকে উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত মহিলাদের জন্য এলপিজি সিলিন্ডার পিছু ৩০০ টাকা ভর্তুকি বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র। 

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google