পুজোর শুরুতে স্বস্তি, বাড়ল না পেট্রোল-ডিজেলের দর

পুজোর সময় গাড়ি নিয়ে সকলেই ঘোরাঘুরি করবেন। আর সেই কারণে পেট্রোলের দাম জেনে নেওয়াটা খুব জরুরি। আজ ষষ্ঠীতেও কলকাতায় বাড়ল না পেট্রোলের দাম (petrol and diesel price today)।  ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
petrol and diesel price today in kolkata and india

পুজোর সময় গাড়ি নিয়ে সকলেই ঘোরাঘুরি করবেন। আর সেই কারণে পেট্রোলের দাম জেনে নেওয়াটা খুব জরুরি। আজ ষষ্ঠীতেও কলকাতায় বাড়ল না পেট্রোলের দাম (petrol and diesel price today)। 

পেট্রোল ও ডিজেলের নতুন দাম বুধবার ৯ই অক্টোবর সারা দেশে প্রকাশ করা হয়েছে। সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম আপডেট করেছে সরকারি তেল সংস্থাগুলি। যা অনুযায়ী আজ জাতীয় স্তরে পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে। দেশের প্রধান শহরগুলিতে পেট্রোল এবং ডিজেলের দাম কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৭৬ টাকা। 

   

ষষ্ঠীর বদলে সপ্তমীতে ছাড়ছে এই বিশেষ ট্রেন, ১৩ ঘণ্টা দেরির জন্য দুঃখপ্রকাশ রেলের

তবে, দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৭.৬২ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম ১০৩.৪৪ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৯৭ টাকা।অন্যদিকে, চেন্নাইতে পেট্রোলের দাম ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১০০.৭৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯২.৩৪ টাকা। 

বাজার থেকে উধাও হচ্ছে ২০০ টাকার নোট, কিন্তু কেন!

রাজ্য স্তরে, বিহার-উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যে পেট্রোল এবং ডিজেল সস্তা হয়েছে। কিন্তু কিছু রাজ্যে পেট্রোল ও ডিজেলের দামও বেড়েছে। 

ইস্তফা দিলে আর মিলবে না সরকারি চাকরি-সুযোগসুবিধা, সিনিয়রদের কড়া বার্তা রাজ্যের

পেট্রোল এবং ডিজেল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলি যানবাহন চালানো থেকে বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত সর্বত্র ব্যবহৃত হয়। এমন পরিস্থিতিতে গাড়িতে তেল ভর্তি করার আগে জেনে নিন আজ আপনার শহরে কী দামে পেট্রোল ও ডিজেল পাওয়া যাচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google