সোশ্যাল মিডিয়া পোস্টে কড়াকড়ি, PCB অনুমতি ছাড়া পোস্ট নয় ক্রিকেটারদের

পাকিস্তানের ক্রিকেটারদের জন্য নতুন বিধিনিষেধ জারি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এবার থেকে আর ইচ্ছে মতো সমাজমাধ্যমে পোস্ট করতে পারবেন না ক্রিকেটাররা। কোনও ধরনের পোস্ট করার আগে বোর্ডের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
pcb-social-media-rules

পাকিস্তানের ক্রিকেটারদের জন্য নতুন বিধিনিষেধ জারি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এবার থেকে আর ইচ্ছে মতো সমাজমাধ্যমে পোস্ট করতে পারবেন না ক্রিকেটাররা। কোনও ধরনের পোস্ট করার আগে বোর্ডের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হল।

পাক পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজকে সমাজ মাধ্যমে ‘রানি’ বলে কটাক্ষ করায় ইতিমধ্যে জরিমানা হয়েছে তারকা পেসার নাসিম শাহ-এর। এই ঘটনার পরই নড়ে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই এবার ক্রিকেটারদের সমাজ মাধ্যমে ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি জানিয়েছে, ম্যাচ, দলীয় পরিবেশ, কোচিং স্টাফ বা বোর্ড সংক্রান্ত কোনও তথ্য বা মতামত প্রকাশের আগে বোর্ডের মিডিয়া বিভাগ থেকে অনুমোদন নিতে হবে।

   

তবে ব্যক্তিগত এবং পারিবারিক কোনো বিষয় সমাজ মাধ্যমে পোস্টার ক্ষেত্রে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। শুধু রাজনৈতিক বিতর্ক বা অন্য কোনো রকম ঝামেলা সৃষ্টি করে এমন কিছু পোস্ট করতে পারবেন না ক্রিকেটাররা। খেলোয়াড়দের সব রকম রাজনৈতিক পোস্ট বা মন্তব্য নিষিদ্ধ করতে এবং ভবিষ্যতে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি কর্তারা।

বোর্ড মনে করছে, অনিয়ন্ত্রিত পোস্ট দলের ভাবমূর্তি ও দেশের ক্রিকেট প্রশাসনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ক্রিকেটারদের আচরণে আরও শৃঙ্খলা আনতেই এই পদক্ষেপ। এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, পেশাদার খেলোয়াড়দের দায়িত্বশীল হওয়া উচিত, তাই এই পদক্ষেপ যুক্তিযুক্ত। আবার কেউ কেউ বলছেন, এতে ক্রিকেটারদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।
সব মিলিয়ে, ডিজিটাল যুগে খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণে রাখতে পিসিবির এই নতুন নীতি ভবিষ্যতে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google