হাতে চুড়ি, মাথায় সিঁদুর ! স্বামী রাঘবের পাশে রাজকীয় আন্দাজে ‘পরী’

পরিণীতি চোপড়া সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। এর আগে নিজের হলদি অনুষ্ঠানের ১৯টি ছবি শেয়ার করেছিলেন তিনি। এবার স্বামী রাঘব চাড্ডার সঙ্গে রিসেপশন অনুষ্ঠানের ৫টি সুন্দর ছবি সামনে এসেছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পরিণীতি চোপড়া সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। এর আগে নিজের হলদি অনুষ্ঠানের ১৯টি ছবি শেয়ার করেছিলেন তিনি। এবার স্বামী রাঘব চাড্ডার সঙ্গে রিসেপশন অনুষ্ঠানের ৫টি সুন্দর ছবি সামনে এসেছে। তাঁর এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল হচ্ছে।

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার বিয়ের পর এই জুটি তিনটি রিসেপশন পার্টি দেবেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু তা হয়নি। এখন উদয়পুরে তাদের ককটেল পার্টির ছবি সামনে এসেছে।মনীষা মালহোত্রা ইনস্টাগ্রামে এই ছবিগুলি পোস্ট করেছেন। শোনা যাচ্ছে, অভিনেত্রীর শাড়ি ডিজাইন করেছেন তিনি।

   

নেটিজেনরা পরিণীতি চোপড়াকে লাল শাড়িতে দেখতে চেয়েছিলেন। তবে ডিজাইনার অভিনেত্রীর চুড়ির সাথে মিল রেখে তার ককটেল পার্টির জন্য পোশাকটি ডিজাইন করেছিলেন।বিয়ের এত দিন পরেও পরিণীতি চোপড়াকে এখনও লাল সিঁদুর এবং হাতে চুড়ি পরে থাকতে দেখা যায়।যা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ের রিসেপশন উদয়পুরে বিয়ের ঠিক পরেই অনুষ্ঠিত হয়েছিল।এতদিন পর সেই ছবি সামনে এল।

তাছাড়া অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে সুন্দর গোলাপী শাড়িতে পরিণীতি চোপড়াকে পরীর মত দেখাচ্ছে। রাঘব চাড্ডাকে কালো স্যুটে ড্যাশিং দেখাচ্ছে। বলিউডের এই মিষ্টি জুটিকে নেটজনতা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

সদ্য বিবাহিত অভিনেত্রী পরিণীতি চোপড়া বিয়ের পর বেশিদিনের ব্রেক নেননি, কাজে ফিরে গিয়েছেন পরিণীতি। সম্প্রতি মুম্বইতে ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটেন নায়িকা। তবে সেখানকার সাজেও ধরে রেখেছেন নতুন বউয়ের ছাপ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google