৪ মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার বাবা-মা

মুর্শিদাবাদ: দুই কন্যা সন্তানের পর ফের গর্ভবতী হন৷ দম্পতি আশা করেছিলেন তৃতীয় সন্তান পুত্র হবে৷ কিন্তু তৃতীয় সন্তানও কন্যা হয়৷ এরপরই স্বামী শুরু করে অশান্তি৷ অবশেষে ৪ মাসের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
school girl gives birth

মুর্শিদাবাদ: দুই কন্যা সন্তানের পর ফের গর্ভবতী হন৷ দম্পতি আশা করেছিলেন তৃতীয় সন্তান পুত্র হবে৷ কিন্তু তৃতীয় সন্তানও কন্যা হয়৷ এরপরই স্বামী শুরু করে অশান্তি৷ অবশেষে ৪ মাসের কন্যা সন্তানকে খুন করে দম্পতি৷ ইতিমধ্যে দম্পতি গ্রেফতার করেছে পুলিশ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা গোরস্থান সংলগ্ন এলাকায়৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চার বছরের শিশুর নাম খাদিজা খাতুন৷ বাবার নাম রেন্টু শেখ, মা সেলিনা বিবি৷ তৃতীয় সন্তান কন্যা হওয়ায় সংসারে অশান্তি শুরু করেন রেন্টু শেখ৷ এরপরই তিনি ওই শিশুকে খুন করার পরিকল্পনা করেন৷ প্রথমে সেলিনা বিবি তার প্রস্তাবে রাজি হননি৷ কিন্তু পরে স্বামীর চাপে পরে তিনি রাজি হন৷

   

অভিযোগ, খুদেকে দেওয়ালে আছড়ে খুন করে বাবা-মা৷ মৃত্যু নিশ্চিত করতে শিশুর শ্বাসরোধও করে তারা৷ কিছুক্ষণ পর পরিবারের এক সদস্য ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় দেখে ফেলে শিশুটিকে৷ এরপরই শোরগোল পড়ে যায় এলাকায়৷ তিনি ডোমকল থানায় খবর দেন৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাবা ও মা দুজনকেই গ্রেফতার করেছে৷ সেই সঙ্গে শিশুকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google