সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকল পাকিস্তান বিমান লেখা বেলুন!

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় PIA (পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স) এর লোগো লেখা একটি বিমান আকৃতির বেলুন পাওয়া গেছে। এর জেরে চাঞ্চল্য। কালো এবং সাদা রঙের বেলুনটি কাঠুয়া জেলার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Pakistani aircraft

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় PIA (পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স) এর লোগো লেখা একটি বিমান আকৃতির বেলুন পাওয়া গেছে। এর জেরে চাঞ্চল্য। কালো এবং সাদা রঙের বেলুনটি কাঠুয়া জেলার হীরানগরে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। বেলুনটি কোথা থেকে এসেছে তা তদন্ত করতে নিরাপত্তা বাহিনী বেলুনটি আটক করে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

এই বছরের ফেব্রুয়ারিতে, হিমাচলের একটি আপেল বাগানে, একটি উড়োজাহাজ আকৃতির সবুজ এবং সাদা বেলুনের দেখা মিলেছিল, যাতে পিআইএ-র লোগো ছাপানো ছিল।  বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্যদের বক্তব্য অনুযায়ী, তারা গত ২০ মে অমৃতসরে একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নানান। মাদকদ্রব্য ভর্তি একটি ব্যাগ বাজেয়াপ্ত করেছে।

   

এর আগে, বিএসএফ পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে (আইবি) চারটি পাকিস্তানি ড্রোনকে বাধা দেয় এবং তিনটি ড্রোনে গুলি করা হয়, যা মাটিতে পড়ে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google