অভিনন্দনকে বন্দি করা পাক অফিসার মইজ আব্বাস নিহত

বদলা নিল সময়! ২০১৯ সালে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) বন্দি করা সেই পাক সেনা (Pak Army) অফিসার মেজর মইজ আব্বাস (Pak Army officer Major ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বদলা নিল সময়! ২০১৯ সালে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) বন্দি করা সেই পাক সেনা (Pak Army) অফিসার মেজর মইজ আব্বাস (Pak Army officer Major Moiz Abbas) এবার নিহত হলেন টিটিপি (TTP) জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধে।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ডন’ সূত্রে খবর, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাক সেনা টিটিপি জঙ্গি ঘাঁটির উপর অভিযান চালায়। অভিযানের সময় টিটিপি জঙ্গিদের সঙ্গে শুরু হয় তীব্র গুলির লড়াই।

   

পাকিস্তান সেনার দাবি, ওই গুলিযুদ্ধে মেজর মইজ আব্বাস সহ অন্তত দুই পাক সেনা নিহত হন। অন্যদিকে পাকিস্তানের দাবি অনুযায়ী, অভিযানে ১১ জন টিটিপি জঙ্গিও নিহত হয়েছে।

টিটিপি অর্থাৎ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (Tehrik-i-Taliban Pakistan) বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচিত। ২০২২ সালের নভেম্বর মাসে পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপি-র শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে টিটিপি হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তান প্রদেশে টিটিপির দৌরাত্ম্য অনেকটাই বেড়েছে।

প্রসঙ্গত, মেজর মইজ আব্বাসের নাম ভারতীয়দের কাছে বিশেষভাবে পরিচিত। কারণ, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়া উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে তিনিই বন্দি করেছিলেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়। তার ঠিক পরদিন পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে। সেইসময় পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ধাওয়া করতে গিয়ে অভিনন্দন বর্তমানের মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়ে।

পাক অধিকৃত কাশ্মীরে (PoK) আহত অবস্থায় পাক সেনার হাতে বন্দি হন অভিনন্দন বর্তমান। সেইসময় তাঁর বন্দিদশার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেইসময়ই পাক সেনার তৎকালীন অফিসার মইজ আব্বাসের নাম সামনে আসে।

ভারতের প্রবল কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপে অবশেষে ৬০ ঘণ্টা পর পাকিস্তান অভিনন্দনকে মুক্তি দিতে বাধ্য হয়। ১ মার্চ ২০১৯, ওয়াঘা সীমান্তে অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান।

পাক সংবাদমাধ্যমের মতে, দক্ষিণ ওয়াজিরিস্তানের এই সংঘর্ষে মইজ আব্বাসের মৃত্যুতে পাক সেনার উচ্চপদস্থ মহলে শোকের ছায়া।

তবে বিশেষজ্ঞরা বলছেন, টিটিপি এবং পাকিস্তান সেনার সংঘর্ষ ক্রমেই বাড়ছে। পাকিস্তানের ভিতরেই নিরাপত্তা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। গত কয়েক মাস ধরেই খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে একের পর এক হামলার শিকার হচ্ছে পাকিস্তান সেনা।

ভারতীয় বিশেষজ্ঞদের মতে, “এক সময় যিনি ভারতীয় সেনার এক বীর অফিসারকে বন্দি করেছিলেন, সেই মইজ আব্বাস অবশেষে নিজেই জঙ্গি হামলায় প্রাণ হারালেন। ইতিহাসের নির্মম পরিহাস।”

ঘটনার পর টিটিপির তরফ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে পাকিস্তান সেনার পক্ষ থেকে অভিযানের কথা স্বীকার করে নিহত সেনাদের শ্রদ্ধা জানানো হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google