Ola Electric Scooter: জুলাই মাসেই আসছে ওলার নতুন ট্যুরার মডেল

Ola আনতে চলেছে একটি নতুন ইলেকট্রিক স্কুটার (Ola Electric Scooter)।  তবে, সেই নতুন মডেলটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে সেরকম কোনও তথ্য জানা যায়নি। কেবলই ইঙ্গিত মিলেছে যে, মডেলটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ola electric scooter

Ola আনতে চলেছে একটি নতুন ইলেকট্রিক স্কুটার (Ola Electric Scooter)।  তবে, সেই নতুন মডেলটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে সেরকম কোনও তথ্য জানা যায়নি। কেবলই ইঙ্গিত মিলেছে যে, মডেলটি জুলাই মাসেই লঞ্চ করে যাবে।

ইতিমধ্যেই, Ola কোম্পানির দুটি ই-স্কুটার রয়েছে- Ola S1 Pro এবং Ola S1 Air। এবার সংস্থাটি আর একটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে। কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চিফ এগজিকিউটিভ অফিসার ভাবিশ আগরওয়াল নিজে এই ঘোষণা করেছেন।

   

ভাবিশ তার টুইটে লিখছেন, ‘জুলাই মাসে আমরা আমাদের পরবর্তী প্রডাক্টের ঘোষণা করতে চলেছি। একে আমরা বলছি #endICEAge শো, পার্ট ওয়ান! শোয়ের এই বিভাগটি স্কুটারের আইস এজ শেষ করবে! S1 Pro, S1 Air-এর পর এবার XXXX আসছে। সেটাই এখন নতুন প্রোডাক্ট হতে চলেছে।’

মনে করা হচ্ছে, ই-স্কুটারগুলি ট্যুরার ভার্সন বা ভ্রমণকারী সংস্করণ হতে চলেছে সেই মডেলটি। Ola সম্প্রতি তাদের ইলেকট্রিক স্কুটারগুলির দাম বাড়িয়েছে। তাদের ফ্ল্যাগশিপ মডেল অর্থাৎ S1 Pro-র দাম এখন 1.40 লাখ টাকা এবং বেস মডেল S1-এর দাম 1.30 লাখ টাকা।

এই বছরের জুলাই মাস থেকে সংস্থার আর একটি ইলেকট্রিক স্কুটার Ola S1 Air-এর ডেলিভারি শুরু হবে। তবে, শুধুমাত্র S1 Air-এর 3kWh ভার্সনে পাওয়া যাবে।

3 kWh ভার্সনের Ola S1 Air ইলেকট্রিক স্কুটারের দাম 1.10 লাখ টাকা (এক্স-শোরুম, FAME-II সাবসিডির পরে)। ওলা ইলেকট্রিকের যে স্কুটারগুলি রয়েছে, তাদের মধ্যে এটিই সবথেকে সস্তার মডেল। ইলেকট্রিক স্কুটারটি কয়েকদিন আগে লঞ্চ হলেও তার ডেলিভারি যে 2023 সালের জুলাই মাসেই শুরু হবে তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সংস্থার তরফ থেকে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google