Jaleshwar Temple: জলের নীচে মহেশ্বর, পূন্যতীর্থ জলেশ্বর

বিশেষ প্রতিবেদন: সারাবছর মন্দির সংলগ্ন বিরাট জলাশয়ে  (Jaleshwar) মহাদেব থাকেন, আর চৈত্র সংক্রান্তিতে সন্ন্যাসীরা তাকে জল থেকে তুলে আনেন৷ একদম সঠিক৷ আপনি সারাবছর পুকুরে খুঁজলেও পাবেন না মহেশ্বরকে৷ ...

By Rana Das

Published:

Follow Us
Jaleshwar

বিশেষ প্রতিবেদন: সারাবছর মন্দির সংলগ্ন বিরাট জলাশয়ে  (Jaleshwar) মহাদেব থাকেন, আর চৈত্র সংক্রান্তিতে সন্ন্যাসীরা তাকে জল থেকে তুলে আনেন৷ একদম সঠিক৷ আপনি সারাবছর পুকুরে খুঁজলেও পাবেন না মহেশ্বরকে৷ চৈত্র সংক্রান্তিতে অনেক সন্ন্যাসী মিলে তোলেন মহাদেবকে৷ ধুমধাম করে পুজো হয় বাবার৷ চড়কের মেলা বসে৷ এক অদ্ভূদ সুন্দর পরিবেশ৷

সন্ন্যাসীদের বিভিন্ন কর্মকাণ্ড দেখলে, গায়ে কাঁটা দিতে বাধ্য৷ সাথে গ্রাম্য মেলা৷ পাঁপড় ভাজা হোক বা জিলিপি৷ হাজার হাজার মানুষ এই দিন নিজের মানত পূরণ করেন৷ আপনাদের তাক লাগবে দেখলে৷ সবচেয়ে বেশী মানত হয় দণ্ডি কাটার৷ কত মহিলা কত যুবক দেখবেন, পুন্যপুকুরে স্নান করে দণ্ডি কেটে হয় মন্দিরে যাচ্ছেন বা মন্দির প্রদক্ষিণ করছেন৷ আমি দেখে অবাক হয়েছিলাম ৷ কত যুবকের চাকরী পাবার বাসনা পূরণ হয়েছে , অনেকে সন্তানলাভ করেছেন৷ সবাই নিজের মানত এইদিন পূরণ করেন৷ পাশের একটা গাছে বেঁধে যান ঢিল৷ গাছটা আমফানে পড়ে গেলেও , তার ডালে কত মানসিক , কত মানুষের অপূর্ণ বাসনার আশার ঢিল গুলো বাঁধা আছে৷

   

পুজোর পর বাবা আবার জলে চলে যান৷ সারাবছর এই পুকুরে তার বাস৷ পরিস্কার পরিচ্ছন্ন এই পরিবেশে আছে ছোট্ট একটি পার্ক৷( পার্কের প্রবেশমূল্য ২০ টাকা) বড় মাঠ৷ পিকনিক করবার জায়গা, গেস্টরুম , শৌচাগার থেকে স্নান করে পোশাক পরিবর্তন সবরকম ব্যবস্থা আছে৷ উচ্চস্বরে ডি জে বক্স বাজনো এখানে নিষিদ্ধ ৷

আশেপাশে, লুচি তরকারি , ফুচকা , আইসক্রিম, টুকটাক খাবার পেয়ে যাবেন৷ বাড়ি থেকে কিছু করে আনলে , মাঠে বসে খাবার সুন্দর জায়গা আছে৷ জলের সমস্যা নেই ৷ সারাদিন সুন্দর ভাবে কাটানোর জন্য বেশ ভালো জায়গা৷ সাথে ভোলেনাথের আশীবার্দ পরম প্রাপ্তি ৷ মন্দিরের পা দিলেই মন শান্ত হয়ে যেতে বাধ্য৷ যেকোন দিন পুজো দেওয়া যায়৷ আর পার্ক খোলা থাকে সকাল সকাল থেকে বিকাল চারটেয় অবধি৷ যদিও খুব ছোট্ট পার্ক কিন্তু পরিস্কার পরিচ্ছন্ন৷

উঃ ২৪ পরগণার বনগাঁ লাইনের , গোবরডাঙা স্টেশনে নেমে টোটো রিজার্ভ করে যাওয়া যায় অথবা দুটো অটো পাল্টে যাওয়া যায়৷ অথবা হাবড়া নেমে বনগাঁগামী বাস ধরলে, জলেশ্বর মোড়ে নেমে, টোটো ধরে সোজা মন্দির৷ মন্দির পথের সবুজ গ্রাম আপনাদের মন কাঁড়বেই৷ শহরের কোলাহলের থেকে দুর কাটানো যেতেই পারে শিবশম্ভূর পায়ের কাছে কিছুক্ষণ ৷

আশ্চর্যের বিষয় আপনি সারাবছরের কোনদিন মহাদেব কে জলে খুঁজেই পাবেন না৷ অনেকে অনেকবার চেষ্টা করেছেন৷ পাবেন শুধু চৈত্র সংক্রান্তিতে৷

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google