Azim Premji: নারায়ণমূর্তির চাকরির আবেদন খারিজ করেন প্রেমজি

বেঙ্গালুরু: এক সময় উইপ্রোতে (Wipro) চাকরির জন্য আবেদন করেছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি ( Narayana Murthy)৷ কিন্তু তখন সেই চাকরির আবেদন খারিজ করে দিয়েছিলেন আজিম প্রেমজি (Azim Premji) ৷ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Azim Premji, Narayana Murthy

বেঙ্গালুরু: এক সময় উইপ্রোতে (Wipro) চাকরির জন্য আবেদন করেছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি ( Narayana Murthy)৷ কিন্তু তখন সেই চাকরির আবেদন খারিজ করে দিয়েছিলেন আজিম প্রেমজি (Azim Premji) ৷ সম্প্রতি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন নারায়ণমূর্তি স্বয়ং৷ আর ওই ঘটনার কিছুদিন পরে নারায়ণমূর্তির উদ্যোগে ইনফোসিসের জন্ম হয়েছিল ৷ পরবর্তীকালে দেখা গিয়েছে তথ্যপ্রযুক্তি জগতে উইপ্রোর অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে নারায়ণমূর্তির প্রতিষ্ঠিত ইনফোসিস ৷

   

তবে পাশাপাশি নারায়ণমূর্তি জানিয়েছেন, ওই ঘটনার জন্য পরবর্তীকালে আজিম প্রেমজি তাঁর কাছে স্বীকার করেছিলেন সেদিন তাঁকে চাকরি না দেওয়াটা ভুল হয়েছিল ৷ ওই সাক্ষাৎ কারে নারায়ণমূর্তি বলেন, ‘‘ আজিম একবার আমাকে বলেছিলেন যে তাঁর সবথেকে বড় ভুল হয়েছিল আমাকে চাকরি না দেওয়াটা৷’’ তিনি এও জানান , ওই সময় নারায়ণমূর্তিকে চাকরি দিলে প্রেমজির সঙ্গে তাঁর জুটিতে ওই সংস্থার অন্য রকম অবস্থা হত ৷

১৯৮১ সালে ছয়জন বন্ধুকে সঙ্গে মিলে নারায়ণমূর্তিরা ইনফোসিস তৈরি করেছিলেন ৷ সেই সময় সংস্থাটি গড়তে মূলধন হিসোবে তিনি তাঁর স্ত্রী সুধা মূর্তির কাছ থেকে ১০হাজার টাকা ধার নিয়েছিলেন৷ অন্যদিকে প্রেমজি তাঁর পারিবারিক ভেজিটেবিল অয়েলের ব্যবসার সম্প্রসারণ করেছিলেন তথ্যপ্রযুক্তি সংস্থায় প্রবেশের মাধ্যমে ৷ ইউপ্রো এবং ইনফোসিস দুই সংস্থাই এখন তথ্যপ্রযুক্তির জগতে বিখ্যাত সংস্থা রূপে পরিচিত ৷

তবে আবার ঘটনা চক্রে কয়েক দশক আগে নারায়ণমূর্তির স্ত্রী সুধা ইনফোসিসেস যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ৷ তাঁর স্ত্রী সুধা নিজেও একজন ইঞ্জিনিয়ার ছিলেন ৷ কিন্তু তখন নারায়ণমূর্তি তা সমর্থন করেননি ৷ যদিও পরবর্তীকালে এই নিয়ে অনুশোচনার কথা ব্যক্ত করেছেন নারায়ণমূর্তি ৷ এমনকি তিনি বলেছিলেন , ‘‘ আমাদের সাতজনের চেয়ে সুধা বেশি যোগ্য ছিল৷’’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google