স্পোর্টিং দিল্লিকে হারিয়ে আইএসএলে মান রক্ষা করল ওড়িশা এফসি

দীর্ঘ ব্যর্থতার পর অবশেষে স্বস্তির জয়। স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্সে পয়েন্ট টেবিলে এগিয়ে এল ওড়িশা এফসি।

By Sandipa Nandy

Published:

Follow Us
odisha-fc-beat-sporting-delhi-isl-2025-26

Kolkata, May 8: গত ১০ ম্যাচে মাত্র ১টিতে সফলতা পেয়েছিল ওড়িশা এফসি। আজ একটি ম্যাচেই ১৩ নম্বর থেকে ১১তম স্থানে উঠে এসেছে ওড়িশা এফসি। আজ স্পোর্টিং দিল্লির বিপক্ষে ১-২ গোলে জিতেছে ওড়িশা। এই ম্যাচে দিল্লির অবস্থানের কোনো পরিবর্তন না হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে এসেছে ওড়িশা।

এদিন শুরু থেকেই মাঠে দাপট দেখায় ওড়িশা। প্রথমার্ধের ৪ মিনিটেই দিল্লির জালে বল জড়ান ভিপি সুহাইর। ফের ১৩ মিনিটে দলের হয়ে গোল করেন কে. লালরিনফেলা। প্রথমার্ধেই ওড়িশা এগিয়ে যায় ০-২ গোলে। এদিন মোট ৫টি শট নেয় ওড়িশা। যার মধ্যে ২টি ছিল টার্গেটে এবং সেখান থেকেই দুইটি গোল এসেছে।

   

দ্বিতীয়ার্ধে কোনো গোল আসেনি ওড়িশার তরফে। ৭৪ মিনিটে মতিজা ব্যাবোভিচ স্পোর্টিং দিল্লির হয়ে একমাত্র গোলটি করেন। এদিন ৭টি শট নেয় এসসি দিল্লি, যার মধ্যে ২টি টার্গেটে ছিল। সেগুলির মধ্যেই একটি থেকে দলের একমাত্র গোলটি এসেছে।

ইন্ডিয়ান সুপার লিগ ২০২৫-২৬-এর লিগ পর্বের খেলা প্রায় শেষ। এমতাবস্থায় আজকের পর ১১ ম্যাচ খেলে মাত্র ২টি জিতে ১০ পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছে স্পোর্টিং দিল্লি। অন্যদিকে ওড়িশা এফসিও ১১ ম্যাচে ২টিতে সফলতা পেয়ে ১১ নম্বরে উঠে এল ওড়িশা।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google