কংগ্রেস বিধায়কের সঙ্গে ঘনিষ্ট যোগ বাংলাদেশি মৌলানার! অসমে ঘনাচ্ছে রহস্য

গুয়াহাটি: অসমের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। (Zubayer Ahmed)বাংলাদেশের একজন মৌলানা জুবায়ের আহমেদের অসমে ঘন ঘন আগমন এবং রাজ্যের কংগ্রেস বিধায়ক…

zubayer-ahmed-assam-congress-link

গুয়াহাটি: অসমের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। (Zubayer Ahmed)বাংলাদেশের একজন মৌলানা জুবায়ের আহমেদের অসমে ঘন ঘন আগমন এবং রাজ্যের কংগ্রেস বিধায়ক রকিবুদ্দিন আহমেদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে সরাসরি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মৌলানা জুবায়ের আহমেদকে বাংলাদেশে কট্টর ইসলামপন্থী বক্তা হিসেবে পরিচিত করা হয়।

অভিযোগ উঠেছে, তিনি ভারত-বিরোধী এবং হিন্দু-বিরোধী আক্রমণাত্মক বক্তব্য দিতে অভ্যস্ত। বিশেষ করে বাংলাদেশে সাম্প্রতিককালে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের পর তিনি এমন বক্তব্য রেখেছেন বলে দাবি করা হয়েছে, যেখানে হিন্দুদের ‘পোড়ানো’ বা ‘রোস্ট’ করার মতো উস্কানিমূলক কথা বলা হয়েছে। এই ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

   

আরও দেখুনঃ বঙ্গে দাম আকাশ ছোঁয়া! মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে চোরাচালান হচ্ছে বস্তা বস্তা রসুন

সূত্রের খবর অনুসারে, মৌলানা জুবায়ের আহমেদ অসমের বিধায়ক রকিবুদ্দিন আহমেদের বাড়িতে নিয়মিত যাতায়াত করেন। শুধু তাই নয়, অসমের বিভিন্ন জায়গায় তিনি জালসা (ধর্মীয় সভা) আয়োজন করেছেন বলেও জানা গেছে। এই যোগাযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে সীমান্তবর্তী রাজ্য অসমে একজন বিতর্কিত বিদেশি বক্তার এমন সক্রিয় উপস্থিতি কতটা যুক্তিযুক্ত এবং নিরাপত্তার দিক থেকে কতটা ঝুঁকিপূর্ণ।

অসমে ইতিমধ্যেই অবৈধ অনুপ্রবেশ, জনসংখ্যার পরিবর্তন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে স্পর্শকাতর আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলেছেন যে, রাজ্যের সাংস্কৃতিক ও জনসংখ্যাগত ভারসাম্য রক্ষায় তাঁর সরকার কঠোর অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসা একজন ব্যক্তির, যাঁর বিরুদ্ধে হিন্দু-বিরোধী উস্কানির অভিযোগ রয়েছে, অসমে সক্রিয় থাকা এবং একজন জনপ্রতিনিধির সঙ্গে ঘনিষ্ঠতা অনেকের কাছেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, মৌলানা জুবায়ের আহমেদের বক্তব্যগুলো শুধুমাত্র ধর্মীয় নয়, তাতে স্পষ্ট রাজনৈতিক ও সাম্প্রদায়িক রঙ রয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক হিন্দু নির্যাতনের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তাঁর এই ধরনের আক্রমণাত্মক অবস্থান আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। অসমের মানুষ মনে করছেন, সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা তথ্য এবং স্থানীয় প্রশাসনের সতর্কতা আরও জোরদার করা প্রয়োজন।