ইন্টার কাশীর এই মিডফিল্ডারকে দলে টানার পথে জামশেদপুর এফসি

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ মরসুমে খালিদ জামিলের তত্ত্বাবধানে যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। গতবারের ঐতিহ্যবাহী ডুরান্ডে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও পরবর্তীতে দেশের ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Nikola Stojanovic Set to Join Inter Kashi FC

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ মরসুমে খালিদ জামিলের তত্ত্বাবধানে যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। গতবারের ঐতিহ্যবাহী ডুরান্ডে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে জয় দিয়েই শুরু করেছিল ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। তাঁরা টেক্কা দিয়েছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়াকে। যেটা ব্যাপকভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের ফুটবলারদের। সেই জয়ের পরেই রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসিকে পরাজিত করেছিল ইস্পাত নগরীর এই ক্লাব।

কিন্তু প্রথম লেগ এগোনোর সাথে সাথেই একের পর এক ম্যাচে আটকে যেতে শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। যারফলে একটা সময় ব্যাপক প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। নেমে আসতে হয়েছিল বেশ কিছুটা নিচে। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় লেগে ফের ছন্দ ফিরে পেয়েছিল একবারের শিল্ড জয়ীরা। তারপর অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসিকে। পরবর্তীতে ঘরের মাঠে মানোলো মার্কুয়েজের দলকে পরাজিত করার ফলে মনোবল অনেকটাই বেড়েছিল সকল ফুটবলারদের। যারফলে দল স্থান করে নিয়েছিল শেষ ছয়ের মধ্যে।

   

কিন্তু শেষ পর্যন্ত বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। লিগের প্রথম লেগের সেমিফাইনালে তাঁদের টেক্কা দেওয়া সম্ভব হলেও দ্বিতীয় লেগে তা ধরে রাখা সম্ভব হয়নি। আপুইয়ার গোল বদলে দিয়েছিল সমস্ত কিছু। শেষ পর্যন্ত সেমিফাইনালেই ছিটকে গিয়েছিল আইএসএলের এই দল। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপকে কেন্দ্র করে সাফল্য পাওয়ার আশা দেখতে শুরু করেছিল সমর্থকরা। কিন্তু সেখানেও হোঁচট খেতে হয়েছিল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে। জয়ের পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল সন্দেশ ঝিঙ্গানদের ক্লাবের কাছে।

এবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। সেইমতো নিজেদের ঘর গোছানোর কাজ অতি দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে জামশেদপুর (Jamshedpur FC)। সেক্ষেত্রে এবার তাঁদের নজর পড়েছে সার্বিয়ান মিডফিল্ডার নিকোলা স্টোজানোভিচের দিকে। গত সিজন পর্যন্ত আন্তোনিও লোপেজ হাবাসের শক্তিশালী ইন্টার কাশীর সঙ্গে যুক্ত ছিলেন এই বিদেশি ফুটবলার। শোনা যাচ্ছে নয়া সিজনে এবার তাঁকেই চূড়ান্ত করতে চলেছে একবারের লিগ শিল্ড বিজয়ীরা। সেইমতো এগিয়ে চলেছে কথাবার্তা।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google