Malda: বোমা বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের আর্জি আদালতে

মালদা (Malda) বিস্ফোরণ মামলায় এবার এনআইএ তদন্তের আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দায়ের হল জনস্বার্থ মামলা । জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়। মঙ্গলবার জনস্বার্থ মামলা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মালদা (Malda) বিস্ফোরণ মামলায় এবার এনআইএ তদন্তের আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দায়ের হল জনস্বার্থ মামলা । জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়। মঙ্গলবার জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি সেলের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় ।

এদিকে এই মামলায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায় জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেয়। দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

   

উল্লেখ্য, রবিবার বিকেলে নাগাদ কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির গোপালনগর এলাকায় বল ভেবে খেলতে গিয়ে আমবাগানে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয় পাঁচ শিশু। তাঁরা হল পল্টু সাহা, মিঠুন সাহা আবদুর রাহান, শুভজিৎ সাহা এবং বিক্রম সাহা। তাঁদের চিকিৎসা চলছে কালিয়াচক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google