মিঠাই – এ আসছে নতুন ভিলেন। কোন বিপদে পড়তে চলেছে মিঠাইরা!

বাংলা টিভি সিরিয়াল জগতের অন্যতম সেরা সিরিয়াল হলো “মিঠাই”। মিঠাই সিরিয়ালটি পরপর বহু সপ্তাহ ধরে সেরার শিরোপা দখল করে রয়েছে। আর সেই স্থান ধরে রাখতে মিঠাইতে আসতে চলেছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাংলা টিভি সিরিয়াল জগতের অন্যতম সেরা সিরিয়াল হলো “মিঠাই”। মিঠাই সিরিয়ালটি পরপর বহু সপ্তাহ ধরে সেরার শিরোপা দখল করে রয়েছে। আর সেই স্থান ধরে রাখতে মিঠাইতে আসতে চলেছে নতুন ভিলেন। বেশিদিন কাটেনি মিঠাইকে গুলি করা থেকে মনোহরার মধ্যে বোমা রাখা এই সবকিছুই চলেছে মিঠাই গল্পের মধ্যে।

তারপর সম্প্রতি এই গল্পের ভিলেন ওমি আগারওয়াল এর মৃত্যু ঘটেছে। আর সেই ঘটনায় খুনের অভিযুক্ত হয়েছিল সিদ্ধার্থ । এই খুনের অভিযোগের থেকে এখনো পুরোপুরি রেহাই মেলেনি সিদ্ধার্থের। এর মধ্যেই এন্ট্রি হতে চলেছে নতুন খলনায়িকার। ভাইয়ের মৃত্যুর বদলা নিতে ইতিমধ্যে পুরনো খলনায়ক আদিত্য আগারওয়াল ফিরে এসেছে।

   

এই আদিত্য আগারওয়ালের চরিত্রে অভিনয় করছে অভিনেতা নীল চট্টোপাধ্যায়। এবার আদিত্য আগারওয়াল ভাইয়ের মৃত্যুর বদলা নিতে হাত মেলাতে চলেছে কাউন্সিলর প্রমিলা লাহার সাথে। আর সেই প্রমিলাই হচ্ছে মিঠাইয়ের নতুন খলনায়িকা। এই রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজেই এই খবরের শিলমোহর দিয়েছেন। সূত্রের খবর তিনি শনিবার থেকে মিঠাইয়ের ফ্লোরে শুটিং করতেও শুরু করে দিয়েছেন খুব শীঘ্রই তাকে টিভির পর্দাতেও দেখা যাবে। মনোহরায় সবেমাত্র কিছুটা শান্তি ফিরলেও মিঠাইয়ের জীবনে এবার জোড়া ভিলেনের আগমন হতে চলেছে। তার ফলেই মিঠাই ভক্তদের মাথায় বড় চিন্তার ভাঁজ যে, কি বড় ঝড় আসতে চলেছে মিঠাই সিদ্ধার্থের জীবনে!

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google