Murshidabad: ‘রানিনগর দাওয়াই’ চলছে বলে বাম হামলা, মনোনয়ন রুখতে গিয়ে পালাল টিএমসি

ফের গরম মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর। ফের এখানে মার খেল (tmc) তৃণমূল কংগ্রেস। হামলায় অভিযুক্ত (cpim) সিপিআইএম। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে রানিনগর ফের উত্তপ্ত। বাম সমর্থকদের বিরাট জমায়েতে ...

By Rana Das

Published:

Follow Us

ফের গরম মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর। ফের এখানে মার খেল (tmc) তৃণমূল কংগ্রেস। হামলায় অভিযুক্ত (cpim) সিপিআইএম। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে রানিনগর ফের উত্তপ্ত। বাম সমর্থকদের বিরাট জমায়েতে ছত্রভঙ্গ তৃ়নমূল।

গত সপ্তাহে মনোনয়ন জমার প্রথম দিনে মুর্শিদাবাদের রানিনগর এক নম্বর ব্লকে বিডিও দফতর ঘিরে রেখেছিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বাম ও কংগ্রেস সমর্থকদের বাধা দেওয়া হয়। এর পর বাম সমর্থকরা পাল্টা হামলা করে। হামলার মুখে পালায় টিএমসি।

   

সোমবারও একই পরিস্থিতি। রানিনগর গরম। রানিনগর থানা এলাকার শেখ পাড়ায়  তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করার অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় অবস্থান শুরু করে তৃণমূল কর্মীরা। বাঁশ লাঠি হাতে নিয়ে তাদের তাড়া করে বাম ও কংগ্রেস সমর্থকরা। হামলার জেরে পরিস্থিতি গরম।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google