MI vs PBKS: পাঞ্জাবের বিরুদ্ধে কঠিন পরীক্ষা মুম্বাইয়ের, রোহিত ছাড়া চাপে হার্দিকরা

বৃহস্পতিবার আইপিএল-এর ২৪তম ম্যাচে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা পাঞ্জাব কিংসের প্রতিদ্বন্দ্বিতা করবে নয় নম্বরে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স। জয় সহজ নয়। কিন্তু চেষ্টা ১০০ শতাংশ। এই উদ্যমেই খেলতে ...

By Sandipa Nandy

Published:

Follow Us
mumbai-indians-vs-punjab-kings-match-preview-rohit-absence-pressure

বৃহস্পতিবার আইপিএল-এর ২৪তম ম্যাচে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা পাঞ্জাব কিংসের প্রতিদ্বন্দ্বিতা করবে নয় নম্বরে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স। জয় সহজ নয়। কিন্তু চেষ্টা ১০০ শতাংশ। এই উদ্যমেই খেলতে নামবে হার্দিকরা।

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষ পাঞ্জাবের বিরুদ্ধে সন্ধ্যে ৭:৩০ মিনিটে খেলতে নামবে মুম্বাই। ঘরের মাঠের সুযোগকে অবশ্যই কাজে লাগাতে চাইবে সূর্যকুমাররা। গত ম্যাচের হারের ক্ষত ভুলে এই ম্যাচে জয়ের লক্ষ্যেই নামবে তারা। শুধু চিন্তা চোটের কারণে দলে পাওয়া যাবে না রোহিত শর্মাকে।

   

এছাড়া মুম্বাইয়ের বাকি খেলোয়াড়দের পারফর্ম্যান্স এ ধারাবাহিকতার অভাব। ব্যাট হাতে দাপট দেখাতে পারছেন না সূর্যকুমার যাদব। প্রত্যাশামূলক পারফর্ম্যান্স নেই হার্দিকেরও। গত চার ম্যাচে যশপ্রীত বুমরাহ একটিও উইকেট নিজের ঝুলিতে ফেলতে পারেননি, যা তার কেরিয়ারে প্রথম।

অন্যদিকে সমতা রয়েছে পাঞ্জাব শিবিরে। গত চার ম্যাচের একটিতেও পরাজিত নয় শ্রেয়াস আইয়ারের দল। তিনটিতে জয়ী এবং একটি অমীমাংসিত, তাও তো বৃষ্টির কারণে। তারা ফাইনাল জয়ের মতোই দাপট দেখাচ্ছে প্রতিটি ম্যাচে। হিমশিম খাচ্ছে প্রতিপক্ষ। তাই বাড়তি চাপ থাকবে মুম্বাইয়ের উপর।

আইপিএল রেকর্ড অনুসারে, মোট ৩৪বার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দল। আর দুই দলই ১৭বার করে জিতেছে। ফলে এককভাবে কোনো দলের পাল্লা ভারী নেই। যে কেউ তার প্রতিপক্ষকে হারাতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার মুম্বাইয়ে আবহাওয়া আর্দ্র থাকবে। তাপমাত্রা প্রায় ৩১° সেলসিয়াস এবং গড় আর্দ্রতা ৫৫ থেকে ৬৫ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া ওয়াংখেড়ের পিচের কথা বলতে গেলে, এর উইকেটটি ফ্ল্যাট, এবং এখানে বোলিং দলের জন্য বিশেষ কিছু সুবিধা নেই। এ থেকেই বোঝা যায় ব্যাটিংয়ের জন্য এই উইকেটটি কতটা অসাধারণ।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ:

কুইন্টন ডি কক, রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, ট্রেন্ট বোল্ট, মায়াঙ্ক মার্কন্ডে, যসপ্রীত বুমরাহ।
ইমপ্যাক্ট প্লেয়ার: রবিন মিঞ্জ।

পাঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ:

প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশক, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট প্লেয়ার: নেহাল ওয়াধেরা।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google