জয়ের খোঁজে মুম্বাই, ঘরের মাঠে গুজরাটের চ্যালেঞ্জ কঠিন

Kolkata, April 20: সোমবার আইপিএল ২০২৬-এর ৩০ তম ম্যাচে ঘরের মাঠে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় মুম্বাই ইন্ডিয়ান্সকে আহ্বান জানাচ্ছে গুজরাট টাইটানস (MI vs GT)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ...

By Sandipa Nandy

Published:

Follow Us
mumbai-indians-vs-gujarat-titans-ipl-2026-match-preview

Kolkata, April 20: সোমবার আইপিএল ২০২৬-এর ৩০ তম ম্যাচে ঘরের মাঠে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় মুম্বাই ইন্ডিয়ান্সকে আহ্বান জানাচ্ছে গুজরাট টাইটানস (MI vs GT)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটি শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।

১৯তম আইপিএলে অভিযানের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ট্রাকে ফিরছে গুজরাট টাইটানস। গত তিনটি ম্যাচে দিল্লি, লখনউ, কলকাতা – শুভমানদের কোনো দলই হারাতে পারেনি। এই মুহূর্তে মোট পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে বসে আছে গুজরাট। আজ মুম্বাইয়ের বিরুদ্ধে জিততে পারলে লিগ টেবিলের উপরে ওঠার সুযোগ জ্বল জ্বল করছে।

   

অন্যদিকে এই মরসুমে শুরুটা জয় দিয়ে করলেও এরপর একটি ম্যাচেও জিততে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। গত চার ম্যাচ ধরে সফলতার খোঁজে হার্দিকবাহিনী। বর্তমানে পাঁচ ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের সবার নীচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। তাই মান রক্ষার জন্য আজকেই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। গুজরাটের বিপক্ষে আজকের ম্যাচটি জিততে পারলে, তা পরবর্তী গেমের জন্য আত্মবিশ্বাস যোগাবে।

গত ম্যাচে চোটের কারণে দলে যোগ দিতে পারেননি রোহিত শর্মা। তাঁর পরিবর্তে কুইন্টন ডি কক বড় ইনিংস খেলে সামলেছিলেন। কিন্তু তার জন্য ট্রেন্ট বোল্টকে রিজার্ভে থাকতে হয়েছিল। আজকের ম্যাচে হিট ম্যান সম্ভবত রায়ান রিকলটনের জায়গায় দলে ফিরবেন। এছাড়া বোল্টও ফিরতে পারেন।

গুজরাট টাইটানস (সম্ভাব্য): ১. শুভমান গিল (অধিনায়ক), ২. সাই সুদর্শন, ৩. জস বাটলার (উইকেটরক্ষক), ৪. ওয়াশিংটন সুন্দর, ৫. গ্লেন ফিলিপস, ৬. রাহুল তেওয়াতিয়া, ৭. এম শাহরুখ খান, ৮. রশিদ খান, ৯. অশোক শর্মা, ১০. কাগিসো মহম্মদ ১১. মহম্মদ সিরাজ, ১২. কৃষ্ণা।

মুম্বাই ইন্ডিয়ান্স (সম্ভাব্য): ১.কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ২. রোহিত শর্মা, ৩. সূর্যকুমার যাদব, ৪. নমন ধীর, ৫. তিলক ভার্মা, ৬. হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ৭. শেরফেন রাদারফোর্ড, ৮. মিচেল স্যান্টনার/এএম ঘাজানফার, ৯. ট্রেন্ট বোল্ট/করবিন বোশ, ১০. শার্দুল ঠাকুর, ১১. দীপক চাহার, ১২. জসপ্রীত বুমরাহ।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google