আতলেতিকো মাদ্রিদের তারকা ফুটবলারকে সই করিয়ে চমক দিল Mumbai City FC

একবছরের চুক্তিতে স্প্যানিশ মিডফিল্ডার আলবার্তো নগুয়েরাকে দলে নিলো মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। এবারের আইএসএলের অন‍্যতম হাইপ্রোফাইল চুক্তি বলা চলে এটিকে। গেটাফের ইউথ প্রোডাক্ট এই ফুটবলার ২০০৯ ...

By Rana Das

Published:

Follow Us
Alberto Noguera

একবছরের চুক্তিতে স্প্যানিশ মিডফিল্ডার আলবার্তো নগুয়েরাকে দলে নিলো মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। এবারের আইএসএলের অন‍্যতম হাইপ্রোফাইল চুক্তি বলা চলে এটিকে।

গেটাফের ইউথ প্রোডাক্ট এই ফুটবলার ২০০৯ সালে যোগদান করেন আতলেতিকো মাদ্রিদে।ভালো খেলার মধ্যে দিয়ে ক্লাবের সি দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি।তার পারফরম্যান্স দেখে তৎকালীন প্রথম দলের কোচ কুইকে স্যাঞ্চেজ ফ্লোরেস তাকে অনুশীলনে ডাকেন।২০১১ সালে সিনিয়র দলে হয়ে অভিষেক করেন তিনি।

   

পরে খেলেছেন – ইপিএলের ব্ল্যাকপুল এফসি, আজারবাইজনের এফসি বাকু, স্পেনের তৃতীয় ডিভিশনের ট্রাইভাল বালদেরস, সিএফ ফুয়েনলাব্রাদা, লোরকা এফসির হয়ে ।

লোরকা’কে দ্বিতীয় ডিভিশনে তুলে নিয়ে আসতে তার ভূমিকা ছিল অপরিসীম।এরপর বছর দুয়েক স্পেনের ক্লাব ফুটবলে কাটিয়ে ২০২০ তে আইএসএলে আগমন তার।এফসি গোয়ার গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠতে খুব একটা বেশি সময় লাগেনি তার। ২০২১ সালে গোয়ার জার্সিতে জেতেন ডুরান্ড কাপ।টুর্নামেন্টে ৪ টি গোল করার পাশাপাশি ১১ টা এসিস্ট’ও করেছিলেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google