Jackichand Singh: ইন্টার কাশির অনুশীলনে মুম্বই সিটির তারকা ফুটবলার

এবারের এই নয়া আইলিগ মরশুমে বারাণসী থেকে প্রথম কোনো ফুটবল দল হিসেবে অংশগ্রহণ করতে চলেছে ইন্টার কাশি।

By Rana Das

Published:

Follow Us
jackichand singh

এবারের এই নয়া আইলিগ মরশুমে বারাণসী থেকে প্রথম কোনো ফুটবল দল হিসেবে অংশগ্রহণ করতে চলেছে ইন্টার কাশি। সেইমতো বহু আগে থেকেই দল বদলের বাজার থেকে একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারদের দলে টেনে চমক দিতে থাকে এই ফুটবল ক্লাব। বর্তমানে অনেকটাই এগিয়েছে সেই কাজ। এবার মরশুম শুরু করার আগে সকলকে ঝালিয়ে নিতে চান জামশেদপুর এফসির প্রাক্তন কোচ তথা কাশি দলের বর্তমান কোচ সান্তামারিনা।

সেইমতো গত কয়েকদিন আগে তার তত্ত্বাবধানেই প্রি সিজন শুরু করে ইন্টার কাশি ফুটবল দল। বর্তমানে কলকাতার রাজারহাটের এনসিউর মাঠে থেকে প্রি সিজন করছে সেহনাজরা। এই মুহুর্তে ডুরান্ড কাপের দিকে সকলের নজর থাকলেও আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে হিরো আইএসএলের সময় সূচি। তার কিছুদিন পরেই হয়ত ঘোষিত হবে দ্বিতীয় ডিভিশন লিগ তথা হিরো আইলিগের অনুষ্ঠান সূচি। সেই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করাই এখন একমাত্র লক্ষ্য তাদের।

   

গত কয়েকদিন আগেই তাদের অনুশীলনে দেখা যায় দেশের তরুণ ডিফেন্ডার তেজস কৃষ্ণাকে। একটা সময় আইএসএলের অন্যতম ক্লাব কেরালা ব্লাস্টার্স দলের জার্সিতে খেললেও পরবর্তীতে তার চুক্তি শেষ হওয়ার পর এই নয়া মরশুমের শুরুতে পাঞ্জাবি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হন তেজস। সেখান থেকে হঠাৎ তাকে এখানে দেখে চমকে গিয়েছিল সকলে।

তবে পরবর্তী সময়ে পাঞ্জাব এফসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে নয়া মরশুমে লোনের মাধ্যমে তাকে ছাড়া হয়েছে কাশি দলে। অর্থাৎ এবার আইলিগ খেলবেন তেজস। তবে তিনি একানন, এবারের ইন্টার কাশির অনুশীলনে ধরা দিলেন আইএসএল জয়ী মুম্বাই সিটির এক তারকা ফুটবলার।

তিনি জ্যাকিচাঁদ সিং। হ্যাঁ ঠিকই পড়েছেন। বিগত কয়েক মরশুম মুম্বাই সিটি এফসির হয়ে খেললেও এবারের এই নয়া ফুটবল মরশুমে ইন্টার কাশির হয়ে খেলবেন এই তারকা। একটা সময় রয়্যাল উইংঘডো থেকে উঠে এসেছিলেন তিনি। পরবর্তীতে পুনে সিটি এফসি থেকে শুরু করে সালগাওকর, কেরালা, এফসি গোয়া এমনকি ইস্টবেঙ্গল দলের হয়েও খেলেছেন দূইটি মরশুম। তবে শেষ মরশুমে মুম্বাইতে থাকলেও এবার খেলবেন বারাণসীর এই নয়া ফুটবল দলের জার্সিতে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google