ISL Clash: হায়দরাবাদের বিপক্ষে সহজ জয় মুম্বইয়ের

শেষ আইএসএল (ISL) মরশুমের পর এবারও দারুণ ছন্দে রয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথম থেকেই টুর্নামেন্টে দাপট রয়েছে তাদের। কিন্তু এএফসি চ্যাম্পিয়নস লিগের পর দলের পারফরম্যান্সে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Mumbai City FC

শেষ আইএসএল (ISL) মরশুমের পর এবারও দারুণ ছন্দে রয়েছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথম থেকেই টুর্নামেন্টে দাপট রয়েছে তাদের। কিন্তু এএফসি চ্যাম্পিয়নস লিগের পর দলের পারফরম্যান্সে বেশ কিছুটা প্রভাব আসলেও তারপর ফের নিজেদের সঙ্গে ফিরে আসে গতবারের লিগশিল্ড জয়ীরা। সেখান থেকেই বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে।

এবারও সেই খেতাব জয়ের দৌড়ে রয়েছে মুম্বাই। পাশাপাশি এবারের আইএসএলের অন্যতম দাবিদারও বলা যায় তাদের। এবার সাময়িক বিরতির পর মাঠে নেমে ফের জয় পেল মুম্বাই ব্রিগেড। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ অ্যাওয়ে ম্যাচে তারা খেলতে নেমেছিল হায়দরাবাদ এফসির বিপক্ষে।

   

সম্পূর্ণ সময় শেষে ৩-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পেট্রো ক্র্যাটকির ছেলেরা। দলের জার্সিতে আজ গোল পান যথাক্রমে‌ লালরিয়ানজুয়ালা ছাংতে, মেহেতাব সিং এবং জর্জ পেরেইরা দিয়াজ।‌ আজকের এই জয়ের ফলে ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল মুম্বাই সিটি এফসি। তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস।

বলাবাহুল্য, গত ম্যাচে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসিকে পরাজিত করেছিল হায়দরাবাদ। উঠে এসেছিল তাদের প্রথম জয়। সেই ধারাই বজায় রাখার পরিকল্পনা ছিল আজ। কিন্তু তা আর সম্ভব হলো না।

শক্তিশালী মুম্বাইকে আটকাতে কার্যত দিশেহারা পরিস্থিতি দেখা দিল সিংতোর ছেলেদের। আগামী ৫ ই এপ্রিল অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি। সেই ম্যাচেই এখন‌ নজর দলের হেড কোচের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google