ISL 2026: ছাংতের গোল, বাকিদের পিছনে ফেলে শীর্ষস্থান মজবুত করল মুম্বাই

গত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2026)। ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে ম্যাচ। কম করে হলেও প্রায় ছয়টি করে ম্যাচ খেলে ফেলেছে অধিকাংশ ফুটবল ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Lallianzuala Chhangte

গত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2026)। ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে ম্যাচ। কম করে হলেও প্রায় ছয়টি করে ম্যাচ খেলে ফেলেছে অধিকাংশ ফুটবল দল। তবে শুরুটা একাধিক দল ভালো করলেও এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের ফুটবল এরিনায় টুর্নামেন্টের সপ্তম ম্যাচ খেলতে নেমেছিল দুইবারের আইএসএল জয়ীরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব তথা ওডিশা এফসি।

সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় দেশের বানিজ্য নগরীর এই দল। গোলদাতা লালিয়ানজুয়ালা ছাংতে‌। তাছাড়া ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। তবে গোলের মুখ খুলতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল ক্র্যাটকির ছেলেদের। প্রথম থেকেই বল দখলের লড়াই উভয় দলের মধ্যে দেখা‌ গেলেও গোলের দেখা মিলছিল না কিছুতেই। যারফলে গোলশূন্য ফলাফলের মধ্যে দিয়ে শেষ হয়েছিল প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধে গোলের মুখ খুলতে বদ্ধপরিকর ছিল উভয় শিবির।

   

এক্ষেত্রে বেশ কয়েকবার সুযোগ এসেছিল জগন্নাথের রাজ্যের ফুটবল দলের কাছে। কিন্তু সেগুলো কাজে লাগানো সম্ভব হয়নি। নাহলে অনায়াসেই এগিয়ে যেতে পারতো ওডিশা। তবে ৭৩ মিনিটের মাথায় আসে সেই বহু কাঙ্ক্ষিত গোল। জাতীয় দলের তারকা ফুটবলার লালিয়ানজুয়ালা ছাংতের হাত ধরে জয়সূচক গোল তুলে নেয় রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানেই আসে জয়। যারফলে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল মুম্বাই।

দ্বিতীয় স্থানে থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। তৃতীয়তে জামশেদপুর এফসি চতুর্থে বেঙ্গালুরু এবং পঞ্চমে ইস্টবেঙ্গল ক্লাব।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google