দীপিকার মেয়ের সঙ্গে দেখা করে এলেন মুকেশ!

গণেশ চতুর্থীর পরের দিনই এক ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। সেই খুদেটির সঙ্গে আজ দেখা করতে গিয়েছিলেন মুকেশ আম্বানি। সোমবার অর্থাৎ ৯ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গণেশ চতুর্থীর পরের দিনই এক ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। সেই খুদেটির সঙ্গে আজ দেখা করতে গিয়েছিলেন মুকেশ আম্বানি। সোমবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁর গাড়ি প্রবেশ করে। দীপিকার নবজাতককে দেখতেই হাসপাতালে গিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, রিলায়েন্স ফাউন্ডেশনের যে হাসপাতাল তার মালিক হলেন মুকেশ ও নীতা অম্বানী। আনন্দের এই খবর পেয়ে তাই হাসপাতালে যান স্বয়ং মুকেশ আম্বানি। ২৮ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন সন্তানের জন্ম দেবেন বলে জানা গিয়েছিলো। নেটিজেনদের একাংশ মনে করেছিলেন যে যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা।

   

কিন্তু তার আগেই ৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। ৮ সেপ্টেম্বর দীপ-বীরের কোল আলো করে এসেছে এক ছোট্ট পরী। জানা গেছে, আরও কিছুদিন হাসপাতালে থেকেই বাড়ি ফিরবেন নিউ মম দীপিকা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google