East Bengal : ইস্টবেঙ্গলের এই প্রতিভাবান ফুটবলার ডাক পেল জাতীয় দলে

সিনিয়র টিমের একের পর হারের পরেও সুখবর পেল ইস্টবেঙ্গল (East Bengal)৷ জাতীয় দলের ডাক পেল ইস্টবেঙ্গল মহিলা দলের অন্যতম সদস্য মৌসুমী মুর্মু৷

By Rana Das

Published:

Updated:

Follow Us
East Bengal Club rope in aridai cabrera

সিনিয়র টিমের একের পর হারের পরেও সুখবর পেল ইস্টবেঙ্গল (East Bengal)৷ জাতীয় দলের ডাক পেল ইস্টবেঙ্গল মহিলা দলের অন্যতম সদস্য মৌসুমী মুর্মু৷ ইস্টবেঙ্গল সুত্রের খবর, কন্যাশ্রীকাপের ২০২২-২৩ মরসুমের অন্যতম তারকা মৌসুমী AFC U-20 মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন৷ কন্যাশ্রী কাপে ১৩ গোল করে টিমের শীর্ষস্থানীয় স্কোরার ছিলেন তিনি৷ জাতীয় দলে ডাক পেয়ে স্বভাবতই খুশি লাল-হলুদ শিবির৷

   

মশালবাহক (Moshal Girls) মৌসুমী AFC U-20 মহিলা চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পাওয়া ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে৷ একই সঙ্গে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷ ক্লাবের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘আমরা আমাদের তরুণ ফুটবলার মৌসুী আসন্ন AFC অনূর্ধ্ব-20 মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছে৷ সেই জন্য তাঁকে অভিনন্দন জানাতে চাই৷’

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google