উৎসবের মরসুমে আরও সস্তা ৫G ফোন ! বিরাট অফার দিচ্ছে Motorola

Flipkart এ Big Billion Days Sale (২০২৩) শুরু হবে ৮ অক্টোবর থেকে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সেলের এখনও কয়েক দিন বাকি। ইতিমধ্যে Motorola বিরাট পরিমাণে ডিসকাউন্ট ঘোষণা করেছে, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

Flipkart এ Big Billion Days Sale (২০২৩) শুরু হবে ৮ অক্টোবর থেকে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সেলের এখনও কয়েক দিন বাকি। ইতিমধ্যে Motorola বিরাট পরিমাণে ডিসকাউন্ট ঘোষণা করেছে, যার কারণে গ্রাহকরা কম দামে Motorola Edge, Moto G সিরিজের স্মার্টফোন কিনতে পারবেন।

Motorola তার নতুন Motorola Edge 40 Neo-তে বড় ছাড়ের ঘোষণা করেছে। ৮ + ১২৮ জিবি ভেরিয়েন্টের ফোনটির দাম ২৩,০০০ টাকা কিন্তু অফার প্রাইসে ১৯,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। ১২+২৫৬ GB ভেরিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা।কিন্তু অফার প্রাইসে পাবেন ২১,৯৯৯ টাকায় ।

   

ফিচার সম্পর্কে কথা বলতে গেলে, Motorola Edge 40 Neo কে কোম্পানির সবচেয়ে হালকা ৫G ফোন হিসাবে বিবেচনা করা হয় যা IP৬৮ রেটিং সহ আসে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ প্রসেসরের সঙ্গে একটি ১৪৪Hz ৬.৫৫-ইঞ্চি কার্ভড poOLED ডিসপ্লে এবং ৫০০০mAh ব্যাটারি ৬৮W ব্যাটারী চার্জ সাপোর্ট করে। ক্যামেরার ক্ষেত্রে, ৫০-মেগাপিক্সেলের আল্ট্রাপিক্সেল নাইট ভিশন প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং ১৩-মেগাপিক্সেলের সেকেন্ডারি সেলফির জন্য ফোনে কোয়াড-পিক্সেল সহ একটি ৩২-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

দ্বিতীয় ফোনটি হল Moto G84 5G। এতে ১২GB RAM এবং ২৫৬GB স্টোরেজ দেওয়া হয়েছে। Moto G84 5G তে একটি ৬.৫৫ ইঞ্চি pLOED ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও আপনি ১৩০০ nits-এর একটি উজ্জ্বল ডিসপ্লে পেয়ে যাবেন। স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon ৬৯৫ ৫G প্রসেসর সহ ৫০০০mAh ব্যাটারি পাবেন। Moto G84 ৫G-র ব্যাক প্যানেলে রয়েছে দুটি সেন্সর। তার একটি ৫০MP OIS ক্যামেরা এবং অপরটি ৮MP আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে।সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে একটি ১৬MP ফ্রন্ট ফেসিং সেন্সর। এই স্মার্টফোনটির দাম ১৯,৯৯৯ টাকা। কিন্তু আপনি এটি মাত্র ১৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন।প্রায় ২ হাজার টাকা ছাড় পাবেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google