ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছিল, ১১ বছরের মেয়েকে খুনের অভিযোগ মা-এর বিরুদ্ধে

মুম্বই: প্রায় ১০ বছর ধরে মানসিক অসুস্থতার চিকিৎসা চলছিল৷ খেতেন একাধিক ওষুধ৷ স্বামী ও ১১ বছরের মেয়ে নিয়ে তাঁর সংসার৷ সম্প্রতি তিনি ওষুধ খাওয়া বন্ধ করে দেন৷ সেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Murder in howrah

মুম্বই: প্রায় ১০ বছর ধরে মানসিক অসুস্থতার চিকিৎসা চলছিল৷ খেতেন একাধিক ওষুধ৷ স্বামী ও ১১ বছরের মেয়ে নিয়ে তাঁর সংসার৷ সম্প্রতি তিনি ওষুধ খাওয়া বন্ধ করে দেন৷ সেই কথা ঘুণাক্ষরেও জানতে পারেননি তাঁর স্বামী৷ তাই তার জেরে বৃহস্পতিবার রাতে ঘটে গেল হাড়হিম করা ঘটনা৷

১১ বছরের মেয়েকে গলায় ওড়ানার ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠল মা-এর বিরুদ্ধে৷ এরপর তিনি নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন৷ কিন্তু তিনি প্রাণে বেঁচে যান৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বোরিভালি এলাকায়৷ কস্তুরবা থানার পুলিশ ঘটনাটির তদন্তে নেমেছে৷

   

জানা গিয়েছে, মুম্বইয়ের বোরিভালি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা, মেয়ে সহ স্বামী৷ বৃহস্পতিবার রাতে বাবা, মা ও মেয়ে তিনজনে একসঙ্গে বসে রাতের খাবারও খেয়েছিল৷ এর কিছুক্ষণ পর ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে একটি ঘরে ভিতর চলে যান৷ ভিতর থেকে দরজা বন্ধ করে দেন৷ সেই সময় মেয়েটির বাবা ছিলেন ওই তিন কামড়ার ফ্ল্যাটের বসার ঘরে৷

মেয়েটির বাবা জানান, মেয়ের চিৎকার শুনতে পেয়ে বন্ধ ঘরের সামনে যান৷ স্ত্রীকে দরজা খুলতে বললেও তিনি খোলেননি৷ এরপরই তিনি কস্তুরবা থানায় খবর দেন৷ পুলিশ এসে বন্ধ ঘরের দরজা ভাঙেন৷ পুলিশ সূত্রে জানা যায়, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন মহিলা৷ আর তাঁর পাশে গলায় ওড়না জড়ানো অবস্থায় পড়ে রয়েছে তাঁর মেয়ে৷

সঙ্গে সঙ্গে মা-মেয়েকে নিকটবর্তী শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা ১১ বছরের মেয়েকে মৃত বলে ঘোষণা করেন৷ তবে তার মাকে রক্ষা করা গিয়েছে৷ ওই হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর৷ মহিলার বিরুদ্ধে আপাতত ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google