Joni Kauko: ফাইনালে নিজেকে উজাড় করে দেওয়ার শপথ নিলেন কাউকো

রাত পেরোলেই ফাইনাল। ত্রিমুকুট জয়ের জন্য মাঠে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সমর্থকদের জন্য ভালো মুহূর্ত উপহার দেওয়ার জন্য তৈরি হচ্ছে সবুজ মেরু ব্রিগেড। মুম্বই সিটি এফসির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mohun Bagan Joni KaukO

রাত পেরোলেই ফাইনাল। ত্রিমুকুট জয়ের জন্য মাঠে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সমর্থকদের জন্য ভালো মুহূর্ত উপহার দেওয়ার জন্য তৈরি হচ্ছে সবুজ মেরু ব্রিগেড। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নিজেকে উজাড় করে দেওয়ার শপথ নিলেন জনি কাউকো (Joni Kauko)।

মোহনবাগান এসজি’র মিডফিল্ডের মূল স্তম্ভ জনি কাউকো জানিয়েছেন যে হাই প্রেসার ফাইনাল ম্যাচে আইল্যান্ডার্সকে হারাতে তারা চেষ্টায় কোনো ত্রুটি রাখবে না। তিনি বলেছেন, ‘আমাদের অবশ্যই লক্ষ্য ফাইনাল জেতা। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই।’

   

‘স্কোয়াডের সবার জন্যই এটা লম্বা একটা মরসুম ছিল। আমরা লিগ শিল্ড জিতেছি, ডুরান্ড কাপ জিতেছি এবং ফাইনালে আমরা সবকিছু উজাড় করে দেওয়ার জন্য তৈরি’, বলেছেন মোহনবাগানের মিডফিল্ড জেনারেল।

লিগ ইতিহাসে এই প্রথম আইএসএল ফাইনাল আয়োজন করতে চলেছে কলকাতা। কাউকো এ প্রসঙ্গে বলেছেন, ‘এটা আমাদের জন্য বড় সুবিধা হবে। কী দারুণ একটা পরিবেশ হতে চলেছে, অবিশ্বাস্য! যে সকল ভক্তরা আমাদের পাশে রয়েছেন তাদের সকলে ধন্যবাদ। সমর্থকরাই আমাদের শক্তির উৎস। সমর্থকরা যখন আমাদের জন্য উল্লাস করে তখন দলের সবার ভালো লাগে। আশা করছি ফাইনালে অনেক দর্শক থাকবে।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google