কলকাতা: বিগত বছরগুলির মত এবার ও জয়ের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। একের পর এক ম্যাচে সহজেই আসতে শুরু করেছিল জয়। কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে চেন্নাইয়িন এফসি হোক কিংবা মহামেডান, ওডিশা। পুরো পয়েন্ট পেতে একেবারেই সমস্যা হয়নি জেসন কামিন্সদের।
কিন্তু গত ম্যাচে একেবারেই বদলে গিয়েছিল পরিস্থিতি। কান্তিরাভা স্টেডিয়ামের বুকে বেঙ্গালুরু এফসির বিপক্ষে টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন। অন্যান্য ম্যাচ গুলির মত এই ম্যাচ থেকেও পুরো পয়েন্ট পাওয়ার চেষ্টা থাকলেও সেটা সম্ভব হয়নি।
গোলশূন্য ফলাফলের মধ্য দিয়ে অ্যাওয়ে ম্যাচ শেষ করেছিল মেরিনার্সরা। যেটা কিছুটা হলেও হতাশ করেছিল সকলকে। এবার সেই হতাশা কাটিয়ে নিজেদের ঘরের মাঠ থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়াই প্রধান লক্ষ্য সবুজ-মেরুনের। তবে মুম্বাই সিটি এফসি যে খুব একটা সহজ প্রতিপক্ষ নয় সেটা মানছেন সার্জিও লোবেরা। তাই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখাটা যথেষ্ট বড় বিষয়। ঘরের মাঠে এই দলের বিরুদ্ধে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের কাছে। ওদের দলে একাধিক ভালো ফুটবলার রয়েছে।’
আরও বলেন, ‘ তাছাড়া দলের কোচ ও যথেষ্ট অভিজ্ঞ। এই ম্যাচ জিততে গেলে আমাদের দলের সকলকে নিজের সেরাটা দিয়ে লড়াই করতে হবে। আমরা এই ম্যাচ জিততে চাই।’ পাশাপাশি সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ভারতীয় তারকা আপুইয়া বলেন, ‘এই সিজনে আমরা আক্রমণাত্মক ফুটবল খেলে সাফল্য পেতে চাই। আশা করি এই পরিকল্পনা যথেষ্ট কার্যকরী হবে।’




















