সোমবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে ছিল মোহনবাগান (Mohun Bagan SG)। একাধিক বিষয়ে ফুটবল প্রেমীদের মধ্যে চর্চায় ছিল সবুজ মেরুন শিবির। বিকেলের পর আলোচনার বৃদ্ধি পেয়েছিল আরও কয়েক গুণ। এরই মধ্যে বিশেষ ম্যাচের জন্য ঘোষণা করা হয়েছে স্কোয়াড। মোহনবাগানের সোশ্যাল মিডিয়া পেজ থেকে স্কোয়াডের ঘোষণা করা হয়েছে।
কলকাতায় এসে পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলয়ানো মার্টিনেজ। শহরে একাধিক কর্মসূচি রয়েছে তার। যাবেন মোহনবাগানের ঐতিহ্যবাহী তাঁবুতে। সেখানে তার সামনে হবে একটি প্রীতি ম্যাচ। সেই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে মোহনবাগান। মোহনবাগান অলস্টার বনাম কলকাতা পুলিশ কমিশনার অল স্টারের মধ্যে হবে ম্যাচ। ৪ জুলাই, মঙ্গলবার মোহনবাগান মাঠে হবে এই ম্যাচ।
এক নজরে দেখে নিন মোহনবাগানে অলস্টার স্কোয়াড:-
Team List of Mohun Bagan All Stars which will be seen playing against the KPCommissioner All Stars Team in the Friendship Cup Match in presence of ???????????????????????????????? ???????????????????????????????? at ???????????????????? ???????????????????? ???????????????????????? on 4th July 2023, at 4:30pm.#JoyMohunBagan #Mariners #MBAC pic.twitter.com/IsIAc9XJ6o
— Mohun Bagan (@Mohun_Bagan) July 3, 2023
<
p style=”text-align: justify;”>সোমবার বিকেলে প্রকাশ্যে এসেছে মোহন বাগান সুপার জায়ান্টের লোগো। জল্পনার অবসান ঘটিয়ে সরকারীভাবে লোগো প্রকাশ করা হয়েছে। লোগোতে জায়গা পেয়েছে সবুজ মেরুন ক্লাবের প্রতিষ্ঠা বর্ষ। এটিকে মোহন বাগানের লোগোতে এই সালের উল্লেখ ছিল না। যার ফলে খেদ জমেছিল মোহনবাগান সমর্থকদের মনে। শেষ পর্যন্ত সমর্থকদের এই দাবিকেও মান্যতা দিয়েছে ম্যানেজমেন্ট। মোহনবাগান নামের আগে থেকে উঠে গিয়েছে এটিকে, এবার লোগোতে যুক্ত হল সাল। মোহনবাগান মাঠে যাবেন এনিলিয়ানো মার্টিনেজ। সময়টা মন্দ যাচ্ছে না সবুজ মেরুন সমর্থকদের।




















