থাকছেন আলবার্তো, মুম্বাই ম্যাচে কেমন একাদশ সাজালেন বাগান কোচ?

কলকাতা: আধঘন্টা বাকি। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসি‌। গত ...

By Sayan Sengupta

Published:

Follow Us
mohun-bagan-vs-chennaiyin-fc-ISL 2026-salt-lake-match-preview

কলকাতা: আধঘন্টা বাকি। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসি‌। গত বেঙ্গালুরু এফসি ম্যাচের হতাশা ভুলে এবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া বাগান কোচ। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন তিনি। সেজন্য, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার দিকে নজর রেখেই দলের একাদশ সাজিয়েছেন লোবেরা।

যেখানে এবার চোট সমস্যা কাটিয়ে ফিরে এসেছেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। তিনি ছাড়াও আজ দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন মেহেতাব সিং, টেকচাম অভিষেক সিং এবং অধিনায়ক শুভাশিস বসু। গোলরক্ষক হিসেবে থাকছেন সকলের ভরসাযোগ্য তারকা তথা বাগান সমর্থকদের নয়নের মনি বিশাল কাইথ। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া। পাশাপাশি দলের আক্রমণভাগে থাকছেন অজি তারকা জেমি ম্যাকলারেন। লেফট উইংয়ে থাকছেন আশিক কুরুনিয়ান, রাইট উইংয়ে থাকছেন জেসন কামিন্স।

   

কিছুটা পিছন থেকে শুরু করতে চলেছেন দিমিত্রি পেত্রাতোস। ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো থেকে শুরু করে অময় রানওয়াদে, টম অলড্রেড, মনবীর সিং এবং সাহাল আব্দুল সামাদ, দীপক টাংড়ি এবং সুহেলরা আপাতত রিজার্ভে থাকলেও প্রয়োজন অনুযায়ী তাঁদের মাঠে নামানোর সিদ্ধান্ত নিতে পারেন বাগান কোচ।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google